মশার কয়েল জালালে এতে কি কোন সমস্যা আছে?

মশার কয়েল জালালে এতে কি কোন সমস্যা আছে...কদিন পর এইসএসসি পরিক্ষা এখন সন্ধার পর পড়তে বসলে মশার কয়েল ধরিয়ে দি (ইঙ্গল)ইত্যাদি এখন কথা হলো মাথ্যা ব্যাথা করে অল্প অল্প।এটার কারন কি মশার কয়েল এর ধোয়া নাকি পড়ার জন্য
2916 views

3 Answers

Dr Md Billal Hossain
ভিডিও কল এ রোগী দেখার সময়ঃ-
প্রতি দিন সকাল ৯টা থেকে দুপুর ১ টা ও বিকাল ৪ টা থেকে রাত ১২ টা চেম্বার এ রোগী দেখার সময়ঃ- .

মশার কয়েলের কিছু সাইড ইফেক্ট আছে যেমন সরাসরি ধোয়া নাখে বা মুখে প্রবেশ করলে খিচুনি বা মাথা ব্যথা করতে পারে। তাই কয়েল দূরে ব্যবহার করবেন। যাদের এলার্জির সমস্য থাকে তাদের উপসর্গটি বেশী দেখা দেয়। আপনি মশারি টাঙ্গিয়ে পড়তে বসতে পারেন।

2916 views Answered
কয়েলের ধোঁয়া মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর । তাই বলে যে কয়েলের ধোঁয়ার কারণেই আপনার মাথা ব্যথা করছে এমনটা সরাসরি বলা সম্ভব হচ্ছে না।  
কয়েলের ধোঁয়ার ক্ষতিকর দিক সমূহ এখানে দেখুন ।

মাথা ব্যথা কয়েলের ধোঁয়ার কারণেও হতে পারে আবার অতিরিক্ত পড়ার কারণেও হতে পারে । 

এখন প্রশ্ন হচ্ছে আপনি কি বদ্ধ ঘরে কয়েল জ্বালান??
যেখান থেকে সরাসরি আপনার নাক দিয়ে ধোঁয়া প্রবেশ করতে পারে । 
যদি তাই হয় তবে পড়ার স্থান থেকে অনেক দূরে কয়েল জ্বালান । পারলে কয়েলের বিকল্প কিছু ব্যবহার করুন । 

আর বেশি পড়ে রাতে কম ঘুমানোর ফলেও মাথা ব্যথা করতে পারে । দিনে সময় নষ্ট না করে দিনে ভালোভাবে পড়ে রাতে পরিমিত গুমিয়ে দেখুন । ফলাফল সুফল হতে পারে । 


2916 views Answered

একটা মশার কয়েল থেকে যে পরিমান ধোঁয়া বের হয় তার ১০০ টা সিগারেটের সমান ক্ষতিকর।আর সিগারেটের ক্ষতি সর্ম্পকে তো জানেনই ॥সিগারেট জাতীয় দ্রব্য যেহেতু নেশা জাতীয় তাই মাথা ঘোরানো বা ব্যথা স্বাভাবিক এছাড়াও কয়েল অনেক ক্ষতিকর এতে শ্বাসকষ্ট ,হাঁপানি ,বমিবমি ভাব ,অস্বস্তি হতে পারে॥উল্লেখ্য, আপনি মশারি টাঙ্গিয়ে পড়া শোনা করাটাই ভালো হবে

2916 views Answered

Related Questions

ল্যরি কিং কে?
1 Answers 2515 Views

Next steps