7 Answers
এজেন্টের কাছে ক্যাশ আউট করলে বিকাশ হাজার প্রতি ১৮.৫০ টাকা চার্জ নেয়। অন্যদিকে রকেট ৯.৫০ টাকা চার্জ নেয়। অর্থাৎ বিকাশের থেকে রকেটের চার্জ অর্ধেক কম।
বিকাশ থেকে এজেন্ট এর কাছে ক্যাশ আউট করলে ১ হাজার টাকায় খরচ হয় ১৮.৫ টাকা। আর রকেট এর এজেন্ট এর কাছে ক্যাশ আউট করলে ১ হাজার টাকায় খরচ হয় ১৮ টাকা। সেই হিসাবে রকেট এর খরচ কম।
রকেট কম কাটে। আপনি বিকাশে ১০০০ টাকা ক্যাশ ইন করলে একাউন্টে ১০০০ টাকাই আসবে, এজেন্ট এর কাছ থেকে ক্যাশ অাউট করলে ১.৮৫% টাকা কাটবে। আর রকেটে ক্যাশ ইন ফ্রি প্রোডাক্টে ১০০০ টাকা ক্যাশ ইন করলে একাউন্টে ১০০০ টাকাই আসবে, এজেন্ট এর কাছ থেকে ক্যাশ অাউট করলে ১.৮০% টাকা কাটবে। আর যদি রকেট এটিএম ফ্রি প্রোডাক্ট হয় তাহলে ক্যাশ ইন করলে ০.৯% টাকা কাটবে আর ক্যাশ অাউট করলে ০.৯% টাকা কাটবে।
বিকাশ এর ক্ষেত্রে এজেন্ট থেকে ক্যাশ আউট করলে ১.৮৫ % অর্থাৎ ১০০ টাকায় ১ টাকা ৮৫ পয়সা কাটে। রকেটে ক্যাশ আউট করলে ১০০ টাকায় ১ টাকা ৮০ পয়সা কাটে। সুতরাং রকেটে কম কাটে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy