2 Answers

মাকরশা একই সাথে দুটো সুক্ষ্ণ জাল তৈরি করে থাকে। একটি তার নিজের জন্য এবং অন্যটি পোকামাকড়ের জন্য। পোকামাকড় সাধারণ ভাবে তার জালে আটকে যায়, কিন্তু মাকড়শা যখন সেই পোকা ধরতে যায় তখন নিজের জন্য তৈরি ভিন্ন জালটি দিয়ে যায়। তাই মাকড়শা তার জালে আটকা পড়ে না। ধন্যবাদ।

2719 views Answered

মাকড়সার জালের তন্তু দুই রকমের। স্টিকি "আঁঠালো" ও নন-স্টিকি। স্টিকি জাল চিকন ও নন-স্টিকি জাল একটু মোটা। মাকড়সা নন-স্টিকি তন্তুগুলো ব্যবহার করে জালের কাঠামো গঠন করে। এগুলো দীর্ঘ লম্বা, এদের বিস্তৃতি জালের কেন্দ্র থেকে একেবারে কিনারা পর্যন্ত। আর স্টিকি তন্তু দিয়ে মূলত জাল বুনন করে। এগুলোকে মাকড়সা বেশ পরিকল্পিতভাবে নন-স্টিকি তন্তুর উপর আড়াআড়ি বৃত্তাকারে সজ্জিত করে। বুদ্ধিমান মাকড়সা তার জালের উপর সবসময় নন-স্টিকি তন্তু দিয়েই চলাচল করে। সে কখনই স্টিকি তন্তুর উপর পা রাখে না। তাই সে নিজে জালে আটকে যায় না।

2719 views Answered

Related Questions

Next steps