2 Answers

এর অনেকগুলো কারণ আছে। আমি আমার মত করে ব্যাখ্যা দিচ্ছি - 

  • দোষ করলেও শাস্তি হয়না। এটা একটা অন্যতম কারণ। সিস্টেমে মিশে গেছে দুর্নীতি। যে এসব দেখভাল করবে সেও দেখা যায় ঘুষখোর!
  • দুর্নীতিগ্রস্থরা অন্যায়কে অন্যায় মনে করে না। ভাবে কাজের বিনিময়ে টাকা নিচ্ছে। তারা যে বেতন পায় আর তার বাইরে কিছু নেওয়া যে অন্যায় এই বোধটা তাদের মধ্যে কাজ করে না। 
  • নিজের যোগ্যতার চাইতে অনেকে বেশি আশা করে। বিদ্যুতের সাধারণ একজন মিটার পরিদর্শকের দেখা যায় ঢাকাতে একাধিক বাড়ি এবং গাড়ি থাকে। সরকারি বেতনে সে সন্তুষ্ট থাকতে পারেনা। চাহিদা বেশি। সে বুঝেই না তার কতটুকু থাকা উচিৎ ছিল আর সে কোন পর্যায়ে আছে মানুষের হক নষ্ট করে। 
  • আল্লাহ্‌র ভয় কাজ করে না ওনাদের মধ্যে। সততা আর ন্যায় নিষ্ঠার কথা শুনলে মশকরা আর হাসি তামাশা করে। সঠিক বিচারবুদ্ধি নেই। আর এটাই আসল কারণ
আর সবচেয়ে বড় কথা হল অনিয়মটাই যেন আমাদের দেশে নিয়মে পরিণত হয়েছে। মানুষ স্বাভাবিক পদ্ধতিতে কোন কাজ করাতে পারেনা। গ্যাস, বিদ্যুৎ, পানি সহ প্রতিটি সেক্টরে কোন কাজের জন্য গেলে তাকে বাপের নাম ভুলিয়ে দেওয়া হয়। অভিযোগ করলে পড়তে হয় আরো বেশি ঝামেলাতে। তাই বাধ্য হয়ে সবাই ঘুষ দিয়ে উদ্ধার পেতে চায়। 
আর যেহেতু ব্যাপারগুলো আমাদের গা সওয়া হয়ে গেছে তাই আমরা কোন প্রতিবাদ করার কথা চিন্তাই করিনা। এ কারণেই আমাদের দেশ দুর্নীতিতে আচ্ছন্ন এবং বিপর্যস্ত!

2924 views Answered

ভাই, ভালো একটি প্রশ্ন করেছেন। বর্তমানে বাংলাদেশের সকল ক্ষেত্রে দুর্নীতি এক মহা বিপর্যয়কর পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছে। সমাজে দুর্নীতির অবস্থান এতই শক্তিশালী যে, দেশের সাধারণ মানুষ দুর্নীতির কাছে অসহায় হয়ে এটাকে তাদের ভাগ্য বলে মেনে নিয়েছে। রাষ্ট্রীয় পর্যায় থকে সামাজিক জীবনে প্রতিদিনই আমরা কোনো না কোনো দুর্নীতির খবর শুনছি, জানছি এবং পড়ছি। আমাদের দেশের এমন কোনো পর্যায় নেই যেখানে দুর্নীতি বিস্তার লাভ করেনি। সরকার থেকে শুরু করে আমাদের পারিবারিক জীবনে এমনকি ব্যক্তি জীবন পর্যন্ত দুর্নীতি ছড়িয়ে পড়েছে মারাত্মকভাবে এক পরিসংখ্যান দেখা যায়, দুর্নীতি দমন ব্যুরোতে প্রায় ৫০ হাজার মামলা ঝুলে আছে শুধু দুর্নীতিকে কেন্দ্র করে। গত তিন যুগের ইতিহাসে বাংলাদেশ পর পর ৫ বার বিশ্ববাসীর নজর কেড়েছে দুর্নীতির জন্য রিপোর্ট ২০০১-২০০৫ এ পাঁচ বছর বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।রাজনৈতিক,প্রশাসনিক,অর্থনৈতিক.বিভিন্ন প্রকল্প,সরকারি-বেসরকারী সেবাখাত, শিক্ষা প্রতিষ্ঠান আজ দুর্নীতির কালো থাবা বাংলাদেশকে নিঃশেষ করে দিচ্ছে।

2924 views Answered

Related Questions

Next steps