3 Answers
হযরত লোকমান হেকিম (আঃ) কোনো নবী ছিলেন কিনা জানা যায় নি। কুরআনে তার সম্পর্কে রয়েছে কিন্তু কুরআনে কোথায় উল্লেখ নেই তিনি নবী ছিলেন কিনা। কুআনে ২৫ জন নবীর কথা উল্লেখ রয়েছে যেখানে হযরত লোকমান (আঃ) এর নাম নেই।কেউ কেউ মনে করেন তিনি নবী ছিলেন কিন্তু অধিকাংশ আলেমদের মতে হযরত লোকমান হেকিম (আঃ) কোনো নবী ছিলেন না।
তিনি নবী ছিলেন না তিনি ছিলেন একজন অত্যন্ত ভাল মানুষ। ছিলেন খুব সৎ ও জ্ঞানী। তিনি আল্লাহর নবী দাউদ (আঃ) এর সমসাময়িক ছিলেন। মানুষের মাঝে তার জ্ঞান ও প্রজ্ঞার কারণে তিনি হাকীম বা প্রজ্ঞাবান হিসেবে পরিচতি ছিলেন। কিন্তু একজন সাধরণ মানুষ হয়েও তার মধ্যে এমন বৈশিষ্ট ছিল যার কারণে আল্লাহ তায়ালা তার নাম কুরআনে উল্লেখ করেছেন। শুধু তাই নয় তার নামে কুরআনে ১১৪টি সূরার মধ্যে ১টি সতন্ত্র সূরার নামে নাম দিয়েছেন। তিনি তাঁর সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। যেগুলো এতই সুন্দর ও গ্রহণ যোগ্য যে, মহান আল্লাহ তা‘আলা তা কুরআনে করীমে উল্লেখ করে কিয়ামত পর্যন্ত অনাগত উম্মতের জন্য তিলাওয়াতের উপযোগী করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্তের জন্য তা আদর্শ করে রেখেছেন।
লুকমান হাকীম নবী ছিলেন কি না তা নয়ে বিতর্ক রয়েছে। অধিকাংশের অভিমত হলো তিনি নবী ছিলেন না। তবে বিশিষ্ট তাবিয়ী সাঈদ ইবনুল মুসাইয়িব রা. এর মতে তিনি নবী ছিলেন।- আ'লামুন নবুওয়াহ ১/৩৬
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy