10 বছর যাবৎ এই সমস্যা নিয়ে আছি.............?
2 বা 3 মাস পর পর রাতে হয় এই বিষয় টা। আমি ঘুমিয়ে থাকা অবস্থায় আমার মনে হয় কেউ আমার গলা চেপে ধরবে বা রুমে কেউ আছে। তখন আমি জেগে উঠি সারা রুম দৌড়াদৌড়ি করি, চিৎকার করি। কেউ আমাকে শান্ত করতে পারেনা, ধরে ও রাখতে পারে না। যদি রুমের লাইট জ্বালনো হয় এবং দরজা খুলে দেওয়া হয় তাহলে কেবল আমি শান্ত হই (বিশেষ করে আলো পেলে) । অবাক করা বিষয় হলো রাতে আমি সবার সাথে কথা বললে ও সকালে এগুলো আমার কিছুই মনে থাকে না। এটা কেনো হয়??? আমার কি করা উচিৎ ??
বি: দ্র: আমার বোন এর এই সমস্যা । আপনাদের মূল্যবান মতামত আশা করছি।
2791 views
2 Answers
আপনার এই সমস্যাটিকে বলে বোবায় ধরা। ইংরেজিতে Sleeping Paralysis.
এটি হলো ঘুম থেকে পুরোপুরি জাগ্রত হবার আগমুহূর্ত এ ঘটে। তখন আমরা ঘুমন্ত নয় আবার জাগ্রতও নয়। এর মাঝামাঝি।
এসময়টা হাত-পা অসাড় লাগে, অনাকাঙ্ক্ষিত কোনো প্রাণির অস্তিত্ব টের পাওয়া যায়। মনে হয় কেউ গলার ওপর চেপে বসে আছে।
চিন্তা ও উদ্বেগ নিয়ে ঘুমাতে গেলে এই সমস্যা হয়। গভীর ঘুমে আচ্ছন্ন থাকলে এ জাতীয় সমস্যা থেকে রেহাই পাবেন। নিরিবিলি, আলোহীন, শান্ত পরিবেশে ঘুমাবেন।
তারপরেও সমস্যার সমাধান না হলে সাইক্রিয়াটিস্টের কাছে যেতে পারেন। তাদের পরামর্শ হয়তো কাজে লাগবে।
2791 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy