সারা দিন ব্যাস্ত সময় কাটাতে চাই?

আসসালামু আলাইকুম। আমি h.s.c পরীক্ষা দিচ্ছি। আমার পরীক্ষা ১০ ই মে শেষ হবে। তার পর থেকে আমি পূরা ফ্রি হয়ে যাবো। আমি চাই সেই সময় গুলা ব্যাস্তার মাধ্যমে কাটাতে। এখন কি করতে পারি!? আমি ছাত্র/ ছাত্রী পড়াতে চাই না। বাসায় থেকে কি ভাবে সময় গুলা ব্যাস্তার মধ্যে কাটাতে পারি!?? ফেসবুক ও কম ব্যাবহার করতে চাই। এক কথায় বাসায় থেকে ব্যাস্ত সময় কাটাতে চাই।
3098 views

10 Answers

আপনি পরিক্ষার পর বিভিন্ন গল্পের বই, ধর্মের বই পড়তে পারেন। এতে আপনার বসে থাকা সময়টা একটা ভালো কাজে ব্যায় হবে।

3098 views Answered

আপনি গল্প,নাটক,উপন্যাসের বই পড়তে পারেন।

3098 views Answered

আল্লার রাস্তায় এক দু মাসের জন্য বার হন, এত ভাল লাগবে কল্পনা করতে পারবেন না, আমি নিজে এর প্রত্যক্ষদর্শী, আর না পারলে তিন দিন দিয়ে দেখুন

3098 views Answered

আপনি ভার্সিটির জন্য প্রস্তুতি নিতে পারেন। এতে দেখবেন আপনার সময় থাকবে না।

3098 views Answered

আপনি বাসায় বসে  গল্প লিখবেন,।১২ বছর শিক্ষা জীবন কাটানোর কনো ঘটনা নিয়ে। সাফল্য বান ব্যক্তি দের জীবনী সম্পরকে জানবেন। পাশাপাশি আপনি আপনার এডমিশন পরিক্ষার জন্য পড়বেন। পরিবারের সাথে সময় কাটাবেন।   দেখবেন আপনার সময় ব্যাস্ততায় কাটবে।আশা করা যায়।

3098 views Answered

আপনার এখন ব্যস্ত থাকতে হলে ভার্সিটি ভর্তির বইগুলো একটু নেড়েচেড়ে দেখা উচিৎ এতে আপনারই উপকার হবে। 

আর যা করতে পারেন,

  • বাবা-মাকে কাজে সাহায্য করুন। বিশেষ করে মায়ের সাথে ঘরের কাজ করে করে দিন। 
  • ছোট ভাইবোনদের সাথে সময় কাটান। বেড়াতে নিয়ে যান। গল্প শোনান। 
  • বাইরে গিয়ে খেলেধুলেও সময় কাটাতে পারেন।
  • বিভিন্ন ইন্ডোর গেমসের ব্যবস্থা বাসায় করতে পারেন। ভাইবোনদের নিয়ে খেলবেন।
  • কম্পিউটার প্রোগ্রামিং শিখতে পারেন। 
  • ভার্সিটিতে যে বিষয়ে পড়ার ইচ্ছা সে বিষয়ে ব্যবহারিক ধারণা নিন। যেমন, বায়োলজি হলে বাসায় ব্যাঙ কেটে দেখুন। উদ্ভিদ নিয়ে গবেষণা করুন। কেমিস্ট্রি হলে ইউটিউব দেখে দুএকটা এক্সপেরিমেন্ট করে ফেলুন। বাংলা-ইংরেজি হলে সাহিত্যের বই পড়ুন। অন্য যে বিষয়ই হোক সে বিষয় নিয়ে থাকুন।
3098 views Answered

আপনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন!প্রতিদিন সকালে ুরআন পড়ুন,,অন্য সময়ে ইসলামিক বই পড়ুন!/গল্পের বই পড়ুন! আর আপনি কিছু নিজে খাতাই লিখুন,,আর bissoy answer এই সাইটে সময় দিলে অনেক কিছু শিখতে পারবেন, এই হল আপনার ব্যাস্ত সময়........।

3098 views Answered

অনেকগুলো উত্তর হয়ে গেছে! এরপরও আমার কিছু লেখা ঠিক হচ্ছে কিনা জানিনা। তাছাড়া এই প্রশ্নের উপযুক্ত জবাব দিতে হলে প্রশ্নকারীর অভ্যাস, ব্যক্তিত্ব, শখ ইত্যাদি জানা থাকলে সুবিধা হয়। আর আপনি চাচ্ছেন ঘরে সময় কাটাতে। তা না হলে Varsity Coaching হত আপনার উপযুক্ত যায়গা। 

যাই হোক ঘরে সময় কাটানোর ব্যাপারে আমি নিজেই এক সময় মহা পন্ডিত ছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বলছি - 

  • তিন গোয়েন্দা বই পড়তে পারেন। এ ধরণের গল্পের রহস্যে ঢুকে গেলে সকাল বিকাল চোখের পলকে শেষ হবে। অথবা আপনার পছন্দ অনুযায়ী অন্য কোন সিরিজের বই।
  • ঘরে পিসি থাকলে সেটার বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে গবেষণা করতে পারেন। অথবা নেট ঘেঁটে ফটোশপের ব্যাসিক কাজগুলো দেখতে পারেন। পরবর্তীতে এটা কাজে আসতে পারে। 
  • বাসার কাজে সাহায্য করতে পারেন। কি কাজ সেটা আপনি ভাল জানেন আশা করি। 
  • অনেকের কাপড়ে ফুলের ডিজাইন করার শখ থাকে। আপনি অভ্যাস থাকলে খুবই ভালো। আর না থাকলে শিখে নিন। একটা সময়ে নিজের বানানো ডিজাইন গুলো দেখলে ভালো লাগবে। 
  • এসবের সাথে সাথে নামাজ সময়মত পড়বেন। তছবীহ তাহলিল গুলো বেশি পড়বেন যেহেতু ব্যাস্ততা কম।  আর সামনে তো রোজা! কাজেই তখন সময়টা ধর্মীয় কাজে বেশি ব্যায় করবেন। হাদীস কোরাআন বেশি পড়বেন। 
  • আর যদি Varsity Admission এর ব্যাপারে বলি তাহলে বলব অবশ্যই গাইড কিনে চর্চা শুরু করুন। আপনি কমার্সের হলে Mentors BBA বইটা খুব কাজে দিবে। 
উত্তরটা আমার নিজেরই পছন্দ হচ্ছে না! কারণ আপনার পছন্দ অপছন্দ না জেনে ভালো উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। তারপরও চেষ্টা করলাম। ধন্যবাদ।


3098 views Answered

আপনি দুই মাসের জন্য কম্পিউটার ট্রেনিং সেন্টার এ ভর্তি হন ভবিষ্যৎ এ ক্যারিয়ার ভালো হবে আর আপনি যেকোনো উপন্যাস বই পড়তে পারেন

3098 views Answered

আপনি চমৎকার চমৎকার কবিতা লিখতে পারেন।আপনি উপন্যাস বই পরতে পারেন।

3098 views Answered

Related Questions

Next steps