আমার প্রশ্ন হলো আমি সারাদিনে ১০-১২ লিটার পানি খেয়ে থাকি। প্রতিদিন ১০-১২ লিটার পানি পান এ বর্তমানে/ভবিঘ্যতে কি কোন ক্ষতি হবে?
4 Answers
পানি ছাড়া আমাদের স্বাভাবিক জীবন অচল। পানি ছাড়া আমরা একটি দিনও চিন্তা করতে পারি না। তাই পানির অপর নাম জীবন। তবে কখনো কখনো এই জীবন মরণ হয়েও দাঁড়ায়। প্রতিদিন ৮ থেকে ৯ গ্লাস পানি খাওয়া যেমন জরুরি তেমনি মাত্রাতিরিক্ত পানি খাওয়াও শরীরের জন্য ক্ষতিকর। তাই পানি পান করা উচিৎ একটি নির্দিষ্ট মাত্রায়। যা আপনার জীবন রক্ষা করবে আপনাকে ক্ষতির সম্মুখীন করবে না।কতটুকু পান করবেন কিছুক্ষণ পরপর অনেকেই পানি পান করে থাকেন। তাদের ধারণায় এটি থাকে যে অল্প অল্প করে সারাদিন পানি পান না করলে শরীর পর্যাপ্ত পানি পাবে না। যা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যখন পিপাসা অনুভব করবেন আপনার মনে হবে পানি পান করা প্রয়োজন ঠিক তখনই পানি পান করুন। আপনার শরীরে যখন পানি থাকে না তখন যেমন শরীরে থাকা ইলেকট্রনগুলো কাজ করতে পারে না তেমনই বেশি পানি পান করলেও পারে না। তাই সঠিকভাবে শরীরে কার্যক্রম চালাতে পানি সঠিক মাত্রায় পান করুন।কার্যক্ষমতাপ্রচুর পরিমাণে পানি পান আপনাকে বুদ্ধিমান প্রমাণ করে না। কিন্তু পর্যাপ্ত বা আপনার যতটুকু পানি দরকার তা পান করলে আপনার মানসিক অবস্থা ভালো থাকে। মাত্রাতিরিক্ত পানি পান গড়ে ১% মানুষের ওজন বাড়িয়ে দেয়। এটি মাথা ব্যথা, হজমে ব্যাঘাত সৃষ্টি করে। তাছাড়া প্রচুর পানি পান করলে শরীরে পানি শূন্যতাও সৃষ্টি হয়। যা অতিরিক্ত ঘামের সৃষ্টি করে।মূত্রাশয় ক্যান্সারপানি পান করা স্বাস্থ্যর পক্ষে যেমন ভালো তেমনি খারাপও। আপনি যদি দিনে ৬ গ্লাসের বেশি পানি পান করেন তাহলে টা মূত্রাশয়ে জমে মূত্রাশয় ক্যান্সার সৃষ্টি করে। তাছাড়া যারা দিনে ৬ গ্লাসের কম পানি পান করে তাদের ক্ষেত্রে ও একই সমস্যা সৃষ্টি হতে পারে। তাই পানি পান করুন কিন্তু তা বুঝে শুনে।কোলোরেকটাল ক্যান্সার বেশ কিছু গবেষণায় এটি পাওয়া গিয়েছে যে কোলোরেকটাল ক্যান্সার অতিরিক্ত পানি পানের কারণে হয়ে থাকে। ৩০-৬০% পর্যন্ত ঝুঁকি বেড়ে যায় কেবল অতিরিক্ত পানি পানের কারণে।
পানি খাবার কোনো ক্ষতিকর দিক নেই।।পানি আপনি যত খাবেন ততোই ভালো।।এটা আপনার ডি-হাইড্রেশন না হবার পাশাপাশি আপনার শরীর কে সবদিক থেকে সুস্থ রাখবে।।
এর উত্তর দিতে গেলে আরেকটা প্রশ্ন মাথায় আসে। আপনি কেন 24 ঘন্টায় 12 লিটার পানি খান?
যাই হোক না কেন আমার উত্তর হবে অতিরিক্ত কোন কিছুই ভাল না। আর সেটা আপনিও জানেন। পর্যাপ্ত পরিমাণ পানি যেমন ভাল তেমনি অতিরিক্ত পানি গ্রহন খারাপই হবে।
কারণ আপনার দেহটা একটা মেশিন। আপনি যা কিছু খান বা পান করেন সেটা আপনার লিভার কিডনি পাকস্থলী প্রসেস করে। আপনার কিডনীর অবশ্যই সর্বোচ্চ কাজের একটা মাত্রা আছে। একজন মানুষের জন্য প্রতিদিন 2/3 লিটার পানি যথেষ্ট। ধরে নিলাম কিডনীর ক্ষমতা আরো বেশি। 6 লিটার। তাহলে 10 লিটারের বেশি প্রসেস করলে আমার ধারনা এটা অকালে দূর্বল হয়ে পরার সম্ভাবনা আছে।
যদি আপনার মাত্রাতিরিক্ত পানির পীপাসা পায় তাহলে আমার মনে হয় আপনার ভাল একজন বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নেয়া প্রয়োজন।
আর যদি এমন হয় যে অভ্যাস বশত অতিরিক্ত পানি খান তাহলে ধীরে ধীরে এটাকে 12 Glass এ নামিয়ে নিন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy