স্ত্রী ইদানিং অনেক খারাপ ব্যবহার করে?
1 Answers
ঘটনা পড়ে যা বুঝলাম তা হলো আপনাদের Personality মিলছে না। দুজনের ধরণ দুই রকম। আপনার আর ওনার Demand ভিন্ন। যদিও বাস্তবে দুজনকে পর্যবেক্ষণ ব্যতীত কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক না। কিন্তু আপনার statement যদি সঠিক হয়ে থাকে একটা কথা পরিষ্কার- সে সংসারী না। এখন তার মাথায় career নিয়ে বেশি ভাবনা। তাই তাকে সংসারমুখী করাটা খুব কঠিন ব্যাপার। জোর করলে ব্যাপারটা না Divorce এর পর্যায়ে যায় আমি সেই আশঙ্কা করছি! আপনাকে একটা long term পরিকল্পনা করতে হবে। ছেড়ে দিন তাকে তার মত করে। উল্টো এমন ভাব দেখান যে সেই ঠিক। তার কাজে উৎসাহ দিন। পড়াশোনা আর জব কেমন চলছে তার খোঁজ খবর নিন। বিয়ে করা বউ যেহেতু তাই প্রেম করা ও জায়েজ। নতুন করে একটা সম্পর্ক গড়ে তুলুন তার সাথে। প্রথম দিকে uneasy লাগবে। সে ও react করতে পারে এমন আচরণে। কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সে হয়তো মনে মনে আপনাকে ছেড়ে দেবার plan ও করে থাকতে পারে। কিন্তু আপনার caring আচরণ তাকে এমন কোন ভাবনা থেকে বিরত রাখবে। একটু ভালবেসে দেখুন না কি হয়। তার মনে যদি স্থান নিতে পারেন তাহলে এক সময় আপনার কথা সে ভাববে। আপনার কথা শুনবে এবং গুরুত্ব দিবে। আল্লাহ আপনাদের সম্পর্ক টিকিয়ে রাখুক সেই কামনা করি। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy