অামার জিবন নিয়ে অামি অতিষ্ঠ।  পাড়া প্রতিবেশি থেকে শুরু করে অাজ অামারে সবাই অাড়চোখে দেখে। কারন অামি বেকার। বেকারত্ব বড় কথা নয়, বড় কথা হলো অামি এই পর্যন্ত যত চাকরী জন্য দরখস্ত করছি একটাও চাকরী পাই নাই অথচ অামার থেকে যারা খারাপ তারা স্বজন প্রীতির জোরে চাকরী লাভ করে এটাই বড় কথা। তাই অামি ব্যার্থ কারন অামি তাদের মতো কাওকে পায় নাই। এ ব্যার্থ  জীবন থেকে জিবন থেকে অামি মুক্তি চায়। অামার করনীয় কী প্লিজ কারোর জানা থাকলে বলবেন...
3018 views

2 Answers

ভাই, আপনি এমন একটা কথা বলেছেন বর্তমান সময়ে সমাজে বেকার জীবন নিয়ে টিকে থাকাই দায়। মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ, অর্থ অনর্থের মূল বলে থাকেন। কিন্তু জগৎ এমনি ভয়ানক স্থান যে, টাকা না থাকলে অথবা কিছু করতে না পারলে তার স্থান কোথাও নেই। সমাজে নেই, স্বজাতির নিকটে জ্ঞাতি, ভ্রাতা ভগিনীর নিকটে কোথাও কথাটির প্রত্যাশা নেই। স্ত্রীর ন্যায় ভালবাসে বলতে জগতে আর কে আছে? কিছু করতে না পারলে অমন অকৃত্রিম ভালোবাসার আশা নেই। কারও নিকট সম্মান নেই। টাকা না থাকিলে রাজায় চিনে না,সাধারণে মান্য করে না,বিপদে জ্ঞান থাকে না। জন্মমাত্র টাকা,জীবনে টাকা,জীবনান্তে টাকা,জগতে টাকার খেলা। ভাই, মহৎ কিছু লাভ করতে হইলে কঠোর সাধনার দরকার। তোমাকে অনেক দুঃখ সহ্য করিতে হইবে,অনেক বিপদ আপদের সম্মুখীন হইতে হইবে। এই সব তুচ্ছ করিয়া যদি তুমি লক্ষের দিকে ক্রমাগত অগ্রসর হইতে পার তবে তোমার জীবন সুন্দর হইবে। ভাই, আল্লাহ ইরশাদ করেছে- আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। বাকিটুকু মন্তব্যে..

3018 views

অন্যের চাকরি এ যে আপনাকে করতে হবে এমন তো কোনো কথা নেই আপনি চাইলেই নিজে থেকেই আত্মনির্ভরশীল হতে পারেন । যেভাবে পারেন 

  • বাঃলাদেশে যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রতি বছর বিভিন্ন বিষয়ে কোর্স এবং প্রশিক্ষণ দেয়া হয় আত্মনির্ভরশীল হওয়ার জন্য । তাই আপনি এই কোর্স গুলো করতে পারেন সেখান থেকেই আবার দেয়া হয় বিভিন্ন মেয়াদি ঋণ । যেগুলো গ্রহণ করে আপনি নিজেই নিজের পায়ে দাড়াতে সক্ষম হবেন । 
  • এছাড়া আপনি আউটসোর্সিং শিখে অর্থ উপার্জন করতে পারবেন । সঠিক ভাবে শিখলে আর প্রয়োগ করলে একজন মানুষ মাসে ঘরে বসেই 30000 টাকার উর্ধ্বে উপার্জন করতে পারবে । 
  • আপনি যুব উন্নয়নের সহায়তায় বিদেশ যেতে পারেন চাকরির জন্য । বিদেশে চাকরি করে আজ অনেকেই সচ্ছল । 
  • আপনি যদি চান আমি স্বনির্ভরশীল হবো তাহলে কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না । আপনি ব্যাংক থেকে বা পারিবারিক ভাবে ঋণ করে মূলধন তৈরি করুন সেই মূলধন দিয়ে ব্যবসার চালু করুন । আশা করছি আপনি সত্য ও ন্যায় ভাবে ব্যবসা করলে সফল হবেন । 
আশা করি আপনি বুঝতেই পারছেন ইচ্ছা থাকলেই উপায় । আপনি নিজের মনের মনোবল অটুট রাখুন । নতুন উদ্যোমে কাজ করা শুরু করুন আপনি জয়ী হবেন। জীবনে বাধা বিপত্তি আসেই তাই বলে কি থেমে থাকবেন?কখনোই না । 

আর যদি আপনি চাকরি করতেই ইচ্ছুক থাহলে আপনার যে বিষয়ে ঘাটতি সেই বিষয়ে আবার পড়ুন কারণ পড়ার জন্য কোনো বয়স নেই । নতুন করে প্রচেষ্টা করুন । কে কি বলল গায়ে না মেখে ভালো করে লেখা পড়া করুন আল্লাহ তায়ালা ঠিক আপনার জন্য ও কিছু লিখে রেখেছেন তবে হ্যা আপনাকে চেষ্টা করতে হবে । 

3018 views

Related Questions