দাঁত ব্যথা সমস্যা কী করব?

আমার দাঁত ব্যথা সমস্যা দুইদিন যাবত। আমি দাঁত ব্যথার ঔষধ খাইনি। ব্যথার ঔষধ কিডনির ক্ষতি করে তাই আমি দাঁত ব্যথার ঔষধ খেতে চাচ্ছিনা। ভাই ও বোনেরা অন্য কোনো উপায় থাকলে বলুন। ভাই ও বোনেরা আমাকে সাহায্য করুন দয়া করে।
2536 views

1 Answers

ভরা পেটে ব্যাথার ঔষধ খাওয়া হলে কিডনির কোন সমস্যা হয় না।


আপনি যেহেতু কোন ঔষধ খেতে চাচ্ছেন না তাই নিচের ব্যবস্থাপনাগুলো গ্রহন করলে ধিরে ধিরে ব্যাথা কমে যাবে বলে আশা করা যায়।

  • সহ্যমত লবন মিশ্রিত গরম পানি দিয়ে দিনে ৩-৪ বার কুলি করতে হবে।
  • Povidone Iodine (পভিডন আয়োডিন) যুক্ত ঔষধ (যেমন: Arodin gurgle, Viodin gurgle ) পরিমাণ মত (১০ মিঃ লিঃ)  নিয়ে মুখে দিয়ে ১ মিনিটের মত সময় ধরে কুলি করতে হবে।
  • বেশি বেশি করে ভিটামিন-সি জাতীয় খাবার বা ঔষধ খেতে হবে।
  • শক্ত খাবার না খেয়ে নরম খাবার খেতে হবে।
  • খাবার গ্রহন করার পর ভাল ভাবে কুলি করতে হবে। যাতে দাঁতের ফাঁকে কোন যিনিস আটকে না থাকে।
2536 views Answered

Related Questions

Next steps