2 Answers
ব্যায়াম করলে শরীরের গঠন ভালো হয়,
আমার পরামর্শ হবে এই বয়সে আপনি Just হালকা ব্যায়াম করবেন। সব চাইতে ভাল হয় আপাতত বুক ডন না দেওয়া। যদিও লম্বা হবার পথে আমার মনে হয়না এটা সরাসরি কোন বাধা দিবে। আর করলে 30/40 টা আপাতত যথেষ্ট। এখন আপনার উচিৎ দৌড়, সাতার, রিং ঝোলা এ জাতীয় ব্যায়াম করা। নিয়মিত এবং পরিমিত। এবং সেই সাথে ভাল খাবার, পর্যাপ্ত ঘুম, আজেবাজে কোন অভ্যাস থাকলে এড়িয়ে চলা। আরেকটা ব্যাপার হল মন সবসময় ভাল রাখার চেষ্টা করবেন। এমন কিছু করবেন না যেটা মানসিক চাপ সৃষ্টি করে। আর চেষ্টা করবেন সুস্থ থাকার জন্যে। বডি বিল্ডিং কিংবা six pack কে আপনার মূল উদ্দেশ্য বানাবেন না। স্লিম থাকাটাই যথেষ্ট। অতিরিক্ত ব্যায়াম আপনার দীর্ঘ জীবনের অন্তরায় হতে পারে। যদিও হায়াত মউত আল্লাহর হাতে। কিন্তু অমানুষিক পরিশ্রম করলে একসময় আপনার জীবনি শক্তি কমে আসবে। আর ডিজিটাল যুগে যদিও আমার এই কথা মানা সম্ভব না আমি জানি। তারপরও বলব রাত 11 টার মধ্যেই ঘুমানোর চেষ্টা করুন। আর সকালে নামাজের পর একটু দৌড়ানোর অভ্যাস করুন। আশা করি এতে আপনার দেহের অনেক উন্নতি হবে। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy