আমার এক বন্ধু?

সে আমার সাথে খুব রাগ করেছে....   তাকে কিভাবে আমি আবার বন্ধুত্ব ফিরে পাবো? সামান্য ভুলের কারনে রাগ করেছে
2890 views

3 Answers

বন্ধুর সাথে ঝগড়া হবার পর পুনরায় সুসম্পর্ক গড়ে তুলতে হলে (make peace with friend) কি করবেন। কিছু সময়ের জন্য দুজনেই আলাদা থাকুন। শান্ত হবার জন্য সময় নিন। এই ফাঁকে ভেবে রাখুন পরবর্তীতে দেখা হলে বন্ধুকে কি কি বলবেন। বেশিরভাগ সময়ই দেখা যায় সময় এই ক্ষত সারিয়ে তোলে। তাই ঝগড়ার পরদিনই বন্ধুর সাথে মিটমাট করতে চলে যাবেন না। মিটমাট করতে গেলে কখনোই “তোমার দোষ” কথাটি বলবেন না। যদি ঝগড়ার পেছনে আপনার বন্ধুর দোষ বেশি হয়েও থাকে তারপরেও এই কথা বলা থেকে বিরত থাকুন। কারণ এতে সমস্যার সমাধান হবে না বরং নতুন করে ঝগড়ার সৃষ্টি হতে পারে। মিথ্যা বলবেন না এবং নিজের দোষ ঢাকার চেষ্টা করবেন না। আপনার যদি কোন দোষ থেকে থাকে তবে তা স্বীকার করুন এবং অকপটে ক্ষমা চেয়ে নিন। ক্ষমা চাওয়ার সময় শুধুমাত্র “সরি” শব্দটি যথেষ্ট নয়। আপনি যে অনুতপ্ত এবং মন থেকেই ক্ষমা চাইছেন তা আপনার বন্ধুকে বুঝিয়ে দিন। যদি বন্ধুর (friend) কোন কাজ আপনার রাগের কারণ হয়ে থাকে তবে শান্তভাবে তাকে বুঝিয়ে বলুন। তার কোন কাজগুলো আপনার অপছন্দ তা বুঝিয়ে বলুন এবং ভবিষ্যতে তা আর না করার অনুরোধ করুন। রেগে গিয়ে বোঝানোর চেষ্টা করবেন না। ঝগড়ার পর তা মিটমাট করতে যাওয়ার সময় বন্ধুর জন্য কোন উপহার নিয়ে যান। হতে পারে আপনার কালেকশানে থাকা কোন গল্পের বই যা সে এর আগে অনেকবার চেয়েছে, অথবা তার প্রিয় কোন খাবার। বন্ধুর সাথে ঝগড়া মেটানোর জন্য অন্য বন্ধুদের সাহায্য নিন। সবাই মিলে বসে পরিকল্পনা করুন সে বন্ধুটিকে চমকে দেয়ার যাতে করে তার রাগ দূর হয়ে যায়।

2890 views Answered

রাগ কমাতে স্যরি তো বলতেই হবে। জড়িয়ে ধরে স্যরি বলুন। বন্ধু তো, রাগ অবশ্যই কমে যাবে। 

কিন্তু যদি আপনি মনে করেন যে রাগ করার মত তেমন কিছু হয় নি তাহলে এভাবে বলুন যে বন্ধুতে বন্ধুতে রাগ মানায় না। আর রাগের কারণও গুরুতর কিছু না। তাও আমি মন থেকে স্যরি বলছি। এতে স্বাভাবিক হয়েই যাবে।
2890 views Answered

আপনি বলুন sorry yar এবারের মতো মাফ করে দে  pls। আমি তুর তু  1টা না ৫ টা না । only  তুর  . friend.।  friendship এ. no ঝগড়া, no কান্না। only মাস্তি।  pls ক্ষমা কর আমায়। 

2890 views Answered

Related Questions

Next steps