পৃথিবীতে কয়টি দেশ আছে, কেও ১০০% শিউর দিয়ে বলতে পারেনা কেন?
3 Answers
ভাইয়া এই লিঙ্কে দেখেতে পারেন www.polgeonow.com/2011/04/how-many-countries-are-there-in-world.html?m=1
আসলে কিভাবে বলবে? কিছু দেশের স্বীকৃতি নিয়ে সমস্যা আছে।
যেমন ইজরাইল ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়না। আবার বাংলাদেশ ও ইজরাইলকে স্বীকৃতি দেয় না। একইভাবে বিশ্ব সম্প্রদায়ও কারো পক্ষে কারো বিপক্ষে। তাই দেশের সংখ্যা নিয়ে এই রকম মতভেদের সৃষ্টি হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী 195 টি স্বাধীন দেশ রয়েছে। তার মধ্যে 193 টি তাদের সদস্য। বাকি দুটি সদস্য নয়। আরও 6টি দেশ আছে যাদের আংশিক স্বীকৃতি রয়েছে। তাহলে মোট হল 206 টি।
আবার ফিফা অনুযায়ী 211 টি দেশ আছে। এরা সবাই বিশ্বকাপ খেলতে পারে।
অন্যদিকে ISO Standard এর দেশের কোডের তালিকায় মোট 249 টি দেশের কোড দেওয়া আছে। কাজেই নির্দিষ্ট করে তখনই বলা সম্ভব যদি আপনি বিশেষ কোন কিছুর ভিত্তিতে দেশের তালিকাটি চান।
এখানে দেখতে পারেন . . .
আর আমার কাছে আরেকটা দেশের তালিকা আছে। আমার ব্যক্তিগত সাইট টি শুরু করেছিলাম 2010 সালে। এই 7/8 বছরে আমি এ পর্যন্ত 233 টি দেশ থেকে ভিজিটর পেয়েছি (এডসেন্সের রিপোর্ট অনুযায়ী)। আমার মনে হয়না সভ্যতা আছে এবং নেট ব্যবহার করে এমন কোন যায়গা থেকে আমার সাইটে ভিজিট করা বাকি আছে। কারণ আমি গড়ে প্রতিদিন 130/140 টি দেশ থেকে ভিজিটর পাই। সে হিসেবে গুগলের লিস্টের প্রায় সব দেশ থেকেই আমি ভিজিটর পেয়েছি। যদি 2/1 টা দেশ কোনভাবে বাদ না গিয়ে থাকে।
আশা করি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy