1 Answers

মারিফতের শুদ্ধ উচ্চারণ হলো, মা'রিফাহ। এটি আরবী শব্দ। এর শাব্দিক অর্থ চেনা, জানা। পরিভাষায় মৌলিকভাবে আল্লাহর পরিচয় লাভকেই মা'রিফাহ বলা হয়। মা'রিফাতের সারকথা এটাই। শরীয়ত মা'রিফাত স্বতন্ত্র কিছু নয়। বরং দুটি পরস্পরের সাথে আবশ্যিকভাবে সংযুক্ত। বর্তমানে মারেফতের নামে যা কিছু চলছে তার সবই কুসংস্কার ও শিরক বিদাতের কুৎসিত রূপ। মারিফতি নামাজ বলতে কোনো নামাজ নেই। নামাজের রূপ একটিই। নামাজের ভিন্ন কোনো অদৃশ্য রূপ নেই। মনে মনে নামাজ পড়া যায় না। বর্তমান সমাজে মারেফতের নামে গান বাদ্য থেকে শুরু করে এ ধরনের নানা রকমের অবিধানিক কর্মকাণ্ড চলছে। যেগুলোর সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নেই।

2644 views

Related Questions