ডান পায়ে রানের এখানে যে জোড়াটা আছে প্রচুর বেথা হতো?
আমি আরিফ। যখন ক্লাস ফাইভে পরতাম, ডান পায়ে রানের এখানে যে জোড়াটা আছে প্রচুর বেথা হতো, প্রায় দেড় বছর এরকম ছিল, কোন ডাক্তার অসুখটা ধরতে পারছিলনা, পা ভাঁজ করে পায়খানায় বসতে গেলে অনেক কষ্ট হতো, আবার বসা থেকে উঠতে গেলে অনেক সময় নিয়ে উঠতে হতো। ডান পা দিনের দিন খাটো হয়ে যাচ্ছিল। অবশেষে আমার বাবা মিরপুর শিশু হাপাতলের প্রতিষ্ঠাতা ডাঃ মাসুদ এর নিকট নিয়ে যায়, উনি এক্সরে করতে দেন, এক্সরে দেখেই উনি বলেন ক্যালসিয়ামের অভাবে হাড় ক্ষয় হয়ে রানের এই জোড়ার হাড় মোমের মত নরম হয়ে গিয়েছে, আর কিছুদিন এরকম গেলে পা কাঁটা লাগতো। বাংলাদেশে এই রোগের কোন চিকিৎসা নেই, ইন্ডিয়া যাওয়া লাগবে, বাবা সামান্য সরকারী চাকুরি করে তাই নিতে অক্ষম, অবশেষে ডাঃ মাসুদ তার নিজস্ব উদ্ভাবনী দিয়ে পায়ে ক্লিপ সিস্টেম এ দুই পা প্লাসটার করলো যেন আমি হাঁটাচলা না করতে পারি। ১৮ মাস ওই অবস্থায় ছিলাম, প্রস্রাব পায়খানা সব বিছানায় করতে হতো, মা সব পরিস্কার করত। ২বছর পর এই অসুখ থেকে মুক্তি পেলাম। এখন আমার বয়স ২৭ আবার এই সমস্যা দেখা দিয়েছে, ডান পায়ের রানের জোড়াটা বেথা করছে, আশা করছি প্রাথমিক পর্যায়ে আছে। আমি দেশের বাহিরে থাকি, খুব কষ্ট করে চলি। এই মুহূর্তে বিদেশে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। যদি কোন ডাঃ আমাকে উপদেশ দিতেন এখন আমি কি করতে পারি, কি মেডিসিন নিতে পারি। চির কৃতজ্ঞ থাকব... উত্তরের অপেক্ষায় রইলাম।
2890 views
2 Answers
আপনাকে এই মহুর্তে চেক আপ ছাড়া কোন মেডিসিন সাজেস্ট করা যাবে না। এর আগে যেহেতু এমন সমস্য হয়েছিল তাই কাল বিলম্ব না করে চিকিৎসকের সরন্পন্ন হওয়া উত্তম। এবং যদি পারেন বায়োকেমিক Calc Phos 30x জার্মানী ঔষধটা সংগ্রহ করে সেবন করুন। কিছুটা ভাল লাগবে। আর যত দ্রুত সম্ভাব চিকিৎসা নিন।
2890 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy