লাভ ক্ষতি অংকে উৎপাদন ব্যয় নির্ণয়?
একটি জিনিস উৎপাদনকারী ২০% , পাইকারি বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে । যদি ঐ জিনিসের খুচরা মূল্য ২১.৬০ টাকা হয়, তবে তার উৎপাদন খরচ কত ?
1 Answers
20% লাভে, ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য (100+20) = 120 টাকা
এখন,
বিক্রয়মূল্য 120 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/120 টাকা
বিক্রয়মূল্য 21.60 টাকা হলে ক্রয়মূল্য (100*21.6/120)=18 টাকা
আবার,
খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য
20% লাভে, ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য (100+20) = 120 টাকা
এখন,
বিক্রয়মূল্য 120 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/120 টাকা
বিক্রয়মূল্য 18 টাকা হলে ক্রয়মূল্য (100*18/120)=15 টাকা
আবার,
পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = উৎপাদনকারীর বিক্রয়মূল্য
20% লাভে, ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য (100+20) = 120 টাকা
এখন,
বিক্রয়মূল্য 120 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/120 টাকা
বিক্রয়মূল্য 15 টাকা হলে ক্রয়মূল্য (100*15/120)=12.5 টাকা
∴ উৎপাদন খরচ = 12.5 টাকা