আমি ক্লাস নাইনে পড়ি অংকে অনেক কাঁচা কিছু বুজিনা পাশ করতে পারি না কি করলে অংকে অনেক ভালো রেজাল্ট করতে পারবো 
2786 views

3 Answers

গণিতে ভালো করতে হলে প্রস্তুতি নিতে হবে ছোট থেকে। ছোটবেলায় নামতা ভালো করে মুখস্থ করা দরকার। কারণ ছোটবেলার ছোট ফাঁকি বড় বেলায় বড় হয়ে ধরা দিতে পারে। আর যদি ছোটবেলায় ফাঁকি দিয়েই থাকেন, এখনি একটু সময় খরচ করে নামতা মুখস্ত করে নিন। আর একটু উপরের ক্লাসে উঠলে স্কুলের পাঠ্যবইয়ের সূত্রমালা একদম মুখস্থ করে নিন।

২। কোনো অঙ্ক বা জ্যামিতি না বুঝলে সেটা বাদ দিয়ে পরের অধ্যায়ে যাওয়া ঠিক নয়। যখন যেটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা শিক্ষকের সাহায্য নিয়ে ভালো করে বোঝা উচিৎ। গণিত কখনো মুখস্থ করার নয়। এই অভ্যাস থাকলে দ্রুত ত্যাগ করুন এবং চেষ্টা করুন বুঝে অঙ্কের সমাধান আনতে।

৩। একদিনে বইয়ের সব অঙ্ক শেষ করে ফেলার টার্গেট না নেওয়াই ভালো। বরং কোনো নির্দিষ্ট ধরনের অধ্যায়ের উপর পারদর্শী হওয়া ভালো। তাতে ভবিষ্যতে ভুল হওয়ার আশঙ্কা কম থাকবে। অযথা ক্যালকুলেটার না ব্যবহার করে হাতে কলমে তা সমাধান করার চেষ্টা করতে হবে। এতে পারদর্শীতা বাড়বে। এবং একটি অধ্যায় শেষ হওয়ার পর বন্ধুদের সঙ্গে সেই অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করা খুব কাজে দেয়।

2786 views

আপনি ক্লাসে মনোযোগি হবেন যেখান থেকে পারেন শিখার চেষ্টা করবেন আপনি গনিত বই এর উদাহরন দেখে অংক করার চেষ্টা করবেন

2786 views

প্রথমে ক্লাসে স্যার এর কথা গুলা

ভালো ভাবে শুনবেন

স্যার যে অংক করাচ্ছেন সে গুলা বুঝে নিবেন স্যার এর

সাথে।

বাসাতে এসে সেই অংক গুলা বার বার করবেন

প্রাইভেট  যদি পড়েন তাহলে

প্রাইভেট  স্যার এর থেকে অংক বুঝে নিবেন

বাসায় এসে আবার সেই অংক গুলা করবেন দেখবেন

ইনশাল্লাহ  ভালো করবেন অংকে 

2786 views

Related Questions