বিদ্যালয় থেকে চলে যাওয়ার জন্য একটা রিজাইন লেটার চাই(ব্যাক্তিগত কারন দেখিয়ে)
47757 views

1 Answers

তারিখ:

বরাবর, 

ব্যবস্থাপনা পরিচালক/ প্রধান শিক্ষক,

...........উক্ত প্রতিষ্ঠানের নাম.......

বিষয়: চাকুরী হতে অব্যাহতির/ ইস্তফার আবেদন ।

জনাব,

বিনীত নিবেদন এই যে,  আমি আপনার বিদ্যালয়ে গত x/xx/xxxx ইং থেকে অদ্যাবদি x পোস্টে কর্মরত আছি । কাজ করতে এসে/ শিক্ষকতা করতে এসে আমি আপনার প্রতিষ্ঠানের/বিদ্যালয়ের সাথে অন্যরকম একটা মায়ায় জড়িয়ে গিয়েছি সেই সাথে আপনার বিদ্যালয়ের প্রতিটি কর্মরকর্তা, কর্মচারী এবং ছাত্রছাত্রীদের সাথেও ।  আরো অনেক দিন আপনার প্রতিষ্ঠানে/বিদ্যালয়ে কাজ করার/শিক্ষা দেয়ার ইচ্ছে ছিলো । কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে আমার ব্যক্তিগত কারণে আমার পক্ষে আর আপনার বিদ্যালয়ে কাজ করা সম্ভবকর হচ্ছে না (আপনার কারটি উল্লেখ করলে ভালো হয়) । তাই আমি আগামী মাসের xx তারিখ হতে আমার দায়িত্ব আর অবিরত রাখতে পারছি না ।


অতএব, আপনার সমীপে বিনীত প্রার্থনা এই যে, আমার উল্লেখিত সমস্যার কথা বিবেচনা করে আমার চাকুরী অব্যাহতির আবেদন মঞ্জুর করবেন ।


নিবেদক


মো: xxxxx

পদের নাম লিখবেন ।

বিদ্যালয়ের নাম লিখেবন ।


(কোথায় বুঝতে সমস্যা হলে মন্তব্য করুন । আর লিখার সময় চেষ্টা করবেন আমার চাইতে ভালো করে নিজের মত সাঁজিয়ে  লিখতে ।)

ধনবাদ ।



47757 views

Related Questions