গত এক মাস পায়ুপথে ব্যথা ও পায়খানা কষা হচ্ছে?
প্রথমে পাইলস ভেবেছিলাম। কিন্ত নেটে পাইলসের ছবি ও তথ্যে দেখলাম, পাইলসের দানাগুলো মলদ্বারের ঠিক মুখে গজায়,রক্তপাত হয়।
পাইলসের ব্যথা কি সার্বক্ষণিক?
কিন্ত আমার ক্ষেত্রে, মলদ্বারের অল্প একটু ডাাান পাশে হাত দিলে একটি নরম পিন্ডের মতো পাওয়া যায়, সার্বক্ষণিক টনটন করে ব্যাথা করছে। ছোট পিণ্ডটায় হাত দিলেই ব্যাথা বেড়ে যায়। হাত দিয়ে টের পাওয়া গেলেও পিন্ডটি ভেসে নেই, ডান নিতম্বের চামড়ার অল্প কিছুটা গভীরে। ব্যাথার চোটে গায়ে জ্বরও চলে আসে।
পায়খানা প্রচন্ড কষা হচ্ছে। এবং দুই-তিনদিনে একবার করে হচ্ছে। বৃহদান্তে পিন্ডটির সার্বক্ষণিক চাপের ফলে মল স্বাভাবিক আকারে বের না হয়ে লম্বালম্বি ও কালচে রঙ হয়ে বের হয়।
প্রথম এমন হয়েছিল ২০-২৫ দিন আগে। ১ সপ্তাহের মতো ব্যাথা থেকে চলে গিয়েছিল, তবে পায়খানা তখন থেকে আজ অবধিই লম্বালম্বি,কষা ও অনিয়মিতভাবে হতো।
একেবারেই অপারগ না হলে ডাক্তারের কাছে যেতে চাচ্ছি না। তাই আপনাদের সাহায্যপ্রার্থী।
দয়া করে কেউ গুগল করে পাইলস বা ফিস্টুলা রোগের তথ্য কপি-পেস্ট না করতে অনুরোধ করছি।
আমি শুধুমাত্র বিশেষজ্ঞ মতামত চাচ্ছি।
সাহায্যকারী ভাইয়ের প্রেসক্রিপশনে উপকৃত হলে এবং আপনি ইচ্ছুক হলে বিক্যাশ/রকেটে ভিজিট পাঠাতেও প্রস্তুত আছি।
ধন্যবাদ।
1 Answers
আপনি যে সমস্য টা উল্লেখ করেছেন সেটি পাইলস গ্লান্ড টিউমার হতে পারে। আর যে বর্ননা দিয়েছেন তার উপর চিকিৎসা প্রদান করাও সম্ভাব না। আর এর চিকিৎসা নিয়ে বিলম্ব করা ঠিক হবে না। তাই রেজিঃ ডাক্তারের পরমর্শ নিন। যে কোন বিষয়ে পরমর্শের জন্য ফেসবুকে নক করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy