3 Answers
যেহেতু প্রাণীবিজ্ঞানে প্রশ্নটি করলেন, সেহেতু উত্তরটা হবে "ডিম"।
এককোষী প্রাণী থেকে ধীরেধীরে বিভিন্ন প্রাণীর উৎপত্তি হয়। মুরগির পূর্বপুরুষ(!), অর্থাৎ ঠিক মুরগিতে পরিণত হওয়ার আগে এটি অন্যকোন পাখি প্রজাতি হিসেবে বিচরণ করতো, ধরি ঐ প্রজাতির নাম X।
যেহেতু মিউটেশন জীনে ঘটে এবং তার ফলাফল কেবলমাত্র পরবর্তী প্রজন্মেই প্রদর্শিত হয়, সেহেতু মুরগি X স্টেজ থেকে চূড়ান্ত স্টেজে প্রবেশ করার আগে X স্টেজে থাকা প্রজাতির ডিম হিসেবে পৃথিবীতে আসে। যদিও কোনো একক মিউটেশনে X প্রজাতি মুরগিতে রূপান্তরিত হয়নি, তবুও প্রত্যেক ধাপেই আগে ডিম ও পরে মুরগি এসেছে। আর এই যুক্তি অনুযায়ী প্রমাণিত হয় যে ডিম আগে, মুরগি নয়।
প্রাণীবিজ্ঞানের বেসিক না জানলে বিষয়টা বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু যুক্তির খাতিরে এটাই মেনে নিতে হবে।
বিজ্ঞান বলছে একমাত্র মুরগির শরীরের ভিতরে থাকলেই ডিমের অস্তিত্ব থাকতে পারে। ওভোক্লেডিডিন-17 নামক একটি প্রোটিন ডিমের খোসা তৈরি হতে সাহায্য করে। কুসুমের বৃদ্ধি ও নতুন মুরগির জন্ম হতে এই খোসা ও ফ্লুইড খুবই গুরুত্বপূর্ণ। একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী শেফিল্ড ও ওয়ারউইক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ডিমের গঠন প্রক্রিয়ার ওপর সুপার কম্পিউটার জুম করেন। পরীক্ষা প্রমাণ করেছে ডিমের গঠনের জন্য ওসি-17 প্রোটিনের প্রয়োজন আবশ্যক। এই প্রোটিনের ক্যালসিয়াম কার্বোনেটকে ক্যালসাইট ক্রিস্টালে পরিণত করে যা ডিমের শক্ত খোসার গঠন তৈরি করে। অনেক প্রাণীর শরীরের হাড়ের মধ্যেও ক্যালসাইট ক্রিস্টাল পাওয়া যায়। কিন্তু মুরগির শরীর যে কোনও প্রাণীর থেকে এই ক্রিস্টাল বেশি তাড়াতাড়ি তৈরি করে। প্রতি ২৪ ঘণ্টায় ৬ গ্রাম করে ক্যালসাইট ক্রিস্টাল তৈরি হয় মুরগির শরীরে। শেফিল্ড ইউনিভার্সিটির ইঞ্জিয়ারিং মেটিরিয়াল বিভাগের ড. কলিন ফ্রিম্যান জানিয়েছেন, অনেকদিন ধরেই মনে করা হত ডিম মুরগির আগে এসেছে। কিন্তু এখন বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে মুরগি ডিমের আগে এসেছে। তাই বিজ্ঞানিরা বলছে ডিম নয় মুরগি আগে। উত্তরটি নেওয়া হয়েছে https://www.0.freebasics.com/https/www.bissoy.com/qa/601999/?iorg_service_id_internal=203307983470890%3BAfoFkvwHmV2KgMah এর @আ ক ম আজাদ ভাইয়ের উত্তর থেকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy