3 Answers
আল্লা যা ইচ্ছা করেন তাই হয়॥ধনী গরিব শব তারই ইচ্ছা।এটা কোনো কারণের না।আর কিয়ামতের দিন তিনি ধনিদের টাকার কেমন ব্যবহার করেছে তার বিচার করবেন॥আর নবি (শ:)বলেছেন-`গরিব ধনীর আগে জান্নাতে যাবে॥`এটা আল্লার পরিক্ষা॥
ধনীদের পরীক্ষা করছেন তারা ধনের কেমন ব্যবহার করে, গরীব দুঃখীদের তা দেয় কি না, অতিরিক্ত লোভী হচ্ছে কি না এইসব।
গরীবদের ধৈর্য পরীক্ষা করছেন।
সকলে তো আর এক নয়। তাই একেকজনকে একেকভাবে পরীক্ষা করছেন। কিন্তু সবার কাজের ফল কিন্তু সমান!
আল্লাহর পরীক্ষা তো ভাই আমাদের স্কুল কলেজের পরীক্ষার মতো নয় যে সকলের প্রশ্নপত্র একধরনের হবে। আল্লাহর পরীক্ষায় একেকজনের প্রশ্নপত্র একেক ধরনের হয়। উপরন্তু ধনী গরীবের ব্যবধানটা পৃথিবী পরিচালনার জন্য আবশ্যক। সবাই যদি সমান হয়ে যায় তাহলে পৃথিবী চলবে না। পৃথিবীর সকল মানুষ যদি কোটিপতি হয় তাহলে কেউ মুচি হবে না, কৃষক হবে না, ঢালাই মিস্ত্রী হবে না, রড মিস্ত্রী হবে না, পরিচ্ছন্নকর্মী হবে না। তবে পৃথিবী কি করে চলবে ? বলুন !
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy