পড়া মনে রাখার কৌশল?
সারা বছর ক্লাস করার সুযোগ হয়নি।খুব কম ক্লাস করেছি।এখন আমার পরীক্ষা চলছে।আমি পড়ি প্রচুর,কিন্তু মনে রাখতে পারিনা।পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাবার পর দেখি যে,বেশিরভাগ প্রশ্ন আমি বাড়ি থেকে পড়ে এসেছি,কিন্তু উত্তরগুলো মনে করতে পারিনা। এমন কোনো কৌশল আছে যে যার মাধ্যমে আমি যা পড়বো তা মনে রাখতে পারবো।
2720 views
1 Answers
প্রথমে আপনি পড়াগুলোকে সাজিয়ে নিন। কখন কোনটি কতটুকু পড়বেন সেটা ঠিক করে নিন।
শব্দ করে পড়ুন। এতে পড়ার সময় কানের মাধ্যমেও মস্তিষ্কে যাবে। পড়া দ্রুত মুখস্থ হবে।
পড়ার সময় চুইংগাম চিবালে মনোযোগ বাড়ে। চুইংগাম চিবোতে চিবোতে পড়ুন। দ্রুত মুখস্থ হবে।
আপনি পড়ার পর দেখে দেখে একবার লিখবেন। তারপর আবার কিছুক্ষণ পড়ে তারপর না দেখে লিখুন। দেখবেন হয়ে গেছে।
2720 views
Answered