এইডস ভীতি?
পরামর্শ চাই।
এইডস ভীতির কারনে আমি সেলুনে শেইভ করা বাদ দিয়েছি। নিজে নিজে শেইভ করার জন্য ঢাকা থেকে ওর্ডার দিয়ে ছবিতে দেওয়া শেভার মেশিন ক্রয় করলাম ১৫০০ টাকা দিয়ে।
৩ দিন আগে কিনেছিলাম।।
কুরিয়ার এর মাধ্যমে বাড়িতে এসেছে, আমি প্যাকেট খুলে অনেকক্ষন পরীক্ষানিরীক্ষা করে একটা আশ্চর্য ব্যাপার লক্ষ করলাম।
দেখলাম মেশিনের ব্লেডে ৪/৫ টা ছোট ছোট চুল।
আমি খুব ভয় পেলাম এই ভেবে যে এই জিনিষ মনে হয় ইউস করা। আমি সাথে সাথে ব্লেড খুললাম, মেশিন খুল্ললাম, কিন্তু ভিতরে কোন চুল পাইলাম না।
একেবারে ফ্রেশ জিনিষ।
আমি জানি না কিভাবে এই চুল আসলো।
ব্লেড মনে হয় ফুটন্ত গরম পানিতে চুবিয়ে নিরাপদ করা যাবে।
কিন্তু মেশিন পানিতে চুবালে তো নষ্ট হয়ে যাবে।।
ভাই পরামর্শ চাই।
এই মেশিন ইউস করা নিরাপদ আমার জন্য?
1 Answers
আপনাকে এর আগেও আমি বলেছিলাম যে, আপনার প্রধান সমস্যা হল- সন্দেহ। আপনি একজন সন্দেহ বাতিকগ্রস্ত লোক। এছাড়া আপনার কোনো রোগই নেই। আপনি শুধু এইডস এইডস বললেই তো এইডস হয়ে যাবে না! শুনুন- আপনি মানসিক সমস্যায় আছেন। আপনার মনে খুঁতখুঁতে ভাব, সব জায়গায় সন্দেহ! অবস্থা আরো ভয়াবহ হয়ে যাওয়ার আগেই আপনার মানসিক ডাক্তার দেখানো উচিত বলে আমি মনে করি। অন্যথায় কয়দিন পর হয়তো আপনি চারিদিকে শুধু ব্লেড দেখবেন! আর না হয় দেখবেন, জীবন্ত এইডস আপনাকে তাড়া করছে! মানসিক বিকারগ্রস্ত হয়ে যাবেন আপনি! একজন সুস্থ শিক্ষিত মানুষ আপনি। কেন বুঝতে পারছেন না যে, এসব জিনিসে এইডস হয় না!! অযথা সন্দেহের মধ্যে থেকে কী লাভ! আমার মনে হয়, আপনার ভালো কোনো সাইক্রিয়াটিস্টের শরণাপন্ন হওয়া উচিত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy