আমার ভাতিজি কথা বলতে চায় না। বয়স ২ বছর ৩ মাস?

আমার ভাতিজী। ওর বয়স ২ বছর ৩ মাস। সমস্যা হল ও কথা বলতে চায় না। সারা দিনে হয়ত ১০টা শব্দ বলে।ওর গলায় আশা করি কোন সমস্যা নাই কারন ও আগে কথা বলত। ওকে কিছু বললে সাড়া দেয় খুব কম। প্রস্রাব পায়খানা করার আগে খুব কম সময়ই ও আগে থেকে বলতে পারে। ও ছোট বেলা থেকেই অচেনা লোকের কাছে জায় না। মাঝে মাঝে আমাকেও ignore করে।(যদিও আমরা একসাথে থাকি না) তবে ওর বুধ্যিমত্তা স্বাভাবিক। কেননা ও নিজের প্রয়োজন হলে ফ্রিজ থেকে চকোলেট বার করে খাবে। একা একা নিজের পানি নিয়ে খাবে।কিন্তু কাউকে বলবে না যে আমাকে পানি দাও। ওকে যদি force করি যে তুমি মুখ দিয়ে বল তা না হলে দিব না তখন সে কাদবে তবু মুখে বলবে না।আর খাবারের সময় প্রচন্ড পরিমানে টিভির প্রতি মগ্ন থাকে তাই নিজের অজান্তেই খাবারটা খায়।এখন দয়া করে বলবেন ওর সমস্যা টা কি হচ্ছে কিংবা এটাকি কোন ভাবে অটিজমের দিকে এগুচ্ছে? নাকি ওর নিউরোলোজি অথবা সাইকোলজি কোন সমস্যা হচ্ছে? এখন আমরা কি করতে পারি দয়া করে জানাবেন।

2498 views

1 Answers

অটিজম মাঝে মাঝে আমরা দাওয়াত দিয়ে

নিয়ে আসি! বাচ্ছা শিশুদের এভাবে টিবির

সামনে বসিয়ে দিয়ে খাবার দেওয়া/ খাওয়া

সর্বনাশের মুল কারণ, এখনো অল্প বয়স তাই

শীঘ্রই একজন নিউরোলজিস্টি ডাক্তার

দেখান। কী পরামর্শ দেয় দেখুন প্রয়োজনে

পরবর্তীতে স্পিচ থেরাপি অথবা মনোরোগ

বিশেষজ্ঞের পরামর্শও নেওয়া লাগতে পারে।


2498 views Answered

Related Questions

Next steps