1 Answers
একজন খারাপ মানুষ, ভালো হওয়ার উপায়। প্রথমে এটা জানতে হবে যে, সব কিছুর ক্ষমতা আল্লাহর কাছে। তিনি চাইলে, কাঊকে সম্মানিত করেন, আবার চাইলে, অসম্মানিতও করেন। সুতরাং, একজন খারাপ মানুষ ভালো হওয়ার ক্ষমতা সবই আল্লাহ তায়ালার উপর। তবে, তার কিছু কর্তব্য আছে। যথাঃ ১) সে অবশ্যই কোনো নেককার বান্দা বা ভালো মানুষের নিকটবর্তী হতে হবে এবং তাহাকে সাথী বা শিক্ষক বানাবে। ২) সে ঐ ব্যাক্তির ভালো কাজগুলো অনুসরণ করে, আদায় করার চেষ্টা করবে। ৩) সে অবশ্যই, তার কু-কর্ম থেকে ফিরে আসতে হবে বা চেষ্টা করবে। ৪) তাকে অবশ্যই ভালো ভালো কাজ করতে হবে। ৫) সে অবশ্যই সময়ের মূল্য দিয়ে কাজ করতে হবে। ৬) ভালো মানুষকে সম্মান দিবে এবং ছোটদেরকে স্নেহ করবে। ৭) যত কল্যাণকর কাজ-কর্ম আছে, সে গুলো করার চেষ্টা করা। ৮) পরের উপকার চাইবে এবং করবে। ৯)অবশ্য আল্লাহর ইবাদত করার পাশাপাশি, সে যে এমন কাজ করতে পেরেছে, এর জন্য শুকরিয়া আদায় করা এবং বিশেষকরে, নিজের জন্য ও অপরের জন্য কল্যাণের দো'য়া করবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy