ছেলের মায়া ত্যাগ করবো নাকি নিজের জীবন শেষ করব?
একটা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চেষ্টা করতেছি বিগত চার
বছর যাবত / বিপদ টা হল আমার বউ যে কিনা ফ্যাসাদে ফেলে
আমায় বিয়ে করেছে । ওর পূর্বের একটা মেয়ে আছে সাত
বছর বয়স/ আমার একটা ছেলে আছে চার বছর
তাকে নিয়ে সংসার করা আমার পক্ষে
সম্ভব না /সে বহুবার প্রতারনা করেছে আমার সাথে ।
২ বার বাসা থেকে বেরিয়ে গেছি তার সাথে সংসার করবনা
বলে । কিন্ত কোথাও ঠাই পাইনি /পুনরায় ফিরে আসি
ছেলেটার মায়ায় ।আমার অভিভাবক মেনে নেয়নি কোনোদিন
মেনে নিভেও না ।ওকে ছেড়ে দেওয়ার ব্যাপারে আমায়
সাহায্য ও করেনা ।
আর এসব আমি একজনের সাথে সেয়ার করতাম যে কিনা
আরেকজনের বউ ।সেও তার সবকিছু আমায় জানাত /ওর কোন
সন্তান হয়নি ।সে খুব কষ্টে দিন কাটায়। ধীরে ধীরে সম্পর্কটা এমন পর্যায় এসেছে
দুজন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ।আমার ছেলের জন্য মায়া হয়...।।
কি করব /????খুব টেনশন এ আছি ।
3 Answers
আপনি যা করতে চাইতাছেন সেটা করা ভুল হবে
এবং অনেক বড় ভুল,
ভুল যে শুধু আপনার বউ করেছে তা কিন্তূ নয় আপনি ও
সেই রকম ভুল করতে যাচ্ছেন
আপনাদের এই ঝামেলার সাথে ৪ টি জীবন জড়িয়ে
আছে
আপনি পালিয়ে বিয়ে করলে ভালো বউ পাবেন
হয়তো আপনার বউ ও ভালো বাবা পাবেন
কিন্তূ ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে
তার থেকে ভালো হয় আপনি আপনার বউ কে সব বুঝিয়ে
বলুন,এবং সংসারটা ঠিক করার জন্য চেষ্টা করুন
যে টা করতে চাইতাছেন সেটা হবে পাগলামী
আপনারা দূ জন নামায পড়ুন
আল্লাহকে আপনাদের সমস্যার কথা বলুন
উনি কেবল পারেন এ সমস্যার সমাধান দিতে
এটা কখনোই করবেন না।নিজে যেমন কষ্ট পাচ্ছেন অন্যজনও তেমনি কষ্ট পাবে এই কথাটি ভাবুন। আর আপনার বউয়ের সাথে যদি আপনি সংসার না করতে চান তাহলে তাকে ডিভর্স দিতে পারেন।আর আপনার ছেলের মায়া যেহেতু আপনি ছাড়তে পারছেন না তাই আপনি আপনার ছেলেক পাওয়ার জন্য মামলা করতে পারেন।আপনার ছেলের বয়স 5বছরের বেশি হলে সে আপনার কাছে থাকবে। যা করবেন ভেবে চিন্তে করবেন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy