কি ভাবে ত্যাগ করবো!?
আসসালামু আলাইকুম। আমি কিছু সমস্যাতে ভুগছি সেটা ত্যাগ করতে চাই উপযুক্ত পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আমি চাই রাস্তাতে চলার সময় মাটির দিকে চোখ দিয়ে চলতে যাতে করে কোন ছেলের দিকে আমার চোখ না যায় কিন্ত হয় না চোখ সামনের দিকে চলে যায়। এর জন্য কি করতে পারি আমি রাস্তাতে হাঁটার সময় বা সব সময় আল্লাহতালা জিকির করতে চাই কিন্ত হয় না আজে বাজে কথা ভাবি জিকির করা বাদ দিয়ে। যে কথা গুলা চিন্তা করা উচিত নয় এখন কি করলে আমি প্রায় সব সময় আল্লাহতালা জিকির করতে পারবো এবং আজে বাজে চিন্তা করা থেকে নিজেকে মুক্ত রাখবো জানালে উপকৃত হতাম।!???
2845 views
1 Answers
স্বাভাবিক ভাবেই চলবেন। মাটির দিকে তাকিয়ে চলতে না পারলে। অনিচ্ছাকৃত ভাবে চোখ চলে গেলে সেটা দোষের নয়। তবে সাথে সাথেই সড়িয়ে নিতে হবে। আর ইচ্ছে করে তাকিয়ে থাকলে সেটা অবশ্য অন্যায়। আর আজে বাজে চিন্তা আসতেই পারে। কিন্তু মনে হওয়া মাত্রই আবার জিকির শুরু করে দিবেন। মন পরিষ্কার রাখবেন। আল্লাহ নিজেই আপনার হেফাজত করবেন। আর আপনি তো হিসেবে অনেক ভাল। At least এগুলো নিয়ে চিন্তা করেন। বেশির ভাগ ছেলেমেয়ে তো এগুলো গুনাহর কাজ শুনলে হাসতে হাসতেই উড়িয়ে দিবে।
2845 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy