1 Answers
এই উক্তি তাবলীগ জামাতের লোকদের মুখে বেশ শোনা যায়।
কিন্তু তা সহিহ হাদীস নহে।
ইমাম ইবনে তাইমিয়া (রহ.)-কে উক্ত উক্তিটি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি এটিকে জাল আখ্যা দিয়েছে।
তিনি বলেন :
এটি রসূল (সাঃ)-এর বাণী নয়, হাদীসের কোন গ্রন্থেও তা নেই এবং তার কোন সনদও নেই। (মাজমুউ ফাতওয়া ইবনে তাইমিয়া ১৬/৩৪৯, গৃহীত প্রচলিত জার হাদীস, ১৫৩ পৃঃ)
শতাব্দীর বিখ্যাত মুহাদ্দিস আল্লামা নাসিরুদ্দ্বীন আলবানী বলেছেন, হাদীসটির কোন ভিত্তি নেই।
বিস্তারিত দেখুন : যঈফ জাল হাদীস সিরিজ ১ম খন্ড, পৃ: ১১৯।
اطلبوا العلم من المهد إلى اللحد‘‘দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ কর।’’
3760 views
Answered