1 Answers
প্রথমে বুখারী শরিফের তিনটি হাদিস দেখে নেই।
ইয়াহইয়া ইবনু বুকায়র (রহঃ)..... নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সহধর্মিনা সালামা (রাঃ) থেকে বর্নিত যে- আসলাম গোত্রের সুবায়-আ নাম্বী এক মহিলাকে তার স্বামী গর্ভাবস্থায় রেখে মারা যায়। এরপর আবূ সানাবিল ইবনু বাকাক (রাঃ) তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু মহিলা তার সাথে বিয়ে বসতে অস্বীকার করে। সে (আবূ সানাবিল) বললঃ আল্লাহর শপথ দুটি মেয়াদের মধ্যে দীর্ঘতর মেয়াদ অনুসারে ইদ্দত পালন না করা পর্যন্ত তোমার জন্য অন্যান্য বিয়ে বসা দুরস্ত হবে না। এর প্রায় দশ দিনের মধ্যেই সে সন্তান প্রসব করে। এরপর সে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে এলে তিনি বললেনঃ এখন তুমি বিয়ে করতে পার। [সহীহ বুখারী-৪৯৩৬]
ইয়াহইয়া ইবনু বুকায়র (রহঃ)..... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে তিনি ইবনু আরকওমের নিকট (এই মর্মে) একটি পত্র লিখলেন যে তুমি সুবায়-আ আসলামীয়াকে জিজ্ঞাসা কর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রকারের ফতোয়া দিয়েছিলেন? সে উত্তরে বললঃ তিনি আমাকে সন্তান প্রসব করার পর বিয়ে করার ফতোয়া দিয়েছেন।[সহীহ বুখারী-৪৯৩৭]
ইয়াহইয়া ইবনু কাযাঁআ (রহঃ)..... মিসওয়ার ইবনু মাখরামা (রাঃ) থেকে বর্ণিত যে, সুবায়-আ আসলামীয়া তার স্বামীর মৃত্যুর কয়েকদিন পর সন্তান প্রসব করে। এরপর সে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে এসে বিয়ে করার অনুমতি প্রার্থনা করলে তিনি তাকে অনুমতি দেন। তখন সে অন্যত্র বিয়ে করে।[সহীহ বুখারী-৪৯৩৮]
বুখারী শরিফের শুধু 4937 নং হাদিস দেখলে স্পষ্ট কিছু বোঝা যাবে না । 4937 নং হাদিসের আগের ও পরের হাদিস দেখলে এর ব্যাখ্যাও সহজ । হাদিসের মুল ভাষ্য হলঃ যদি কোন মহিলার গর্ভাবস্তায় স্বামী মারা যায় তাহলে সন্তান প্রসব না হওয়া পর্যন্ত ঐ মহিলার বিবাহ দেওয়া যাবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy