2 Answers
হযরত ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-তোমরা মুশরিকদের বিরোধীতা কর। দাড়ি লম্বা কর। আর গোঁফকে খাট কর।
আর ইবনে ওমর রাঃ যখন হজ্ব বা ওমরা করতেন, তখন তিনি তার দাড়িকে মুঠ করে ধরতেন, তারপর অতিরিক্ত অংশ কেটে ফেলতেন। {সহীহ বুখারী, হাদীস নং-৫৫৫৩}
2730 views
Answered
দাড়ির সম্পর্কে সহীহ হাদিসগুলো।
১।হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূল (সাঃ) গোঁফ নিশ্চিহ্ণ করতে, আর দাড়ি বড় করতে নির্দেশ দিয়েছেন।(মুসলিম হা/৬২৪)২। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,রাসুল (সাঃ) ইরশাদ করছেন যে, আল্লাহ তায়ার ভরৎসনা ঐসব পুরুষদের উপর যারা মহিলাদের সাদশ্যতা অবলম্বন করে এবং ঐসব মহিলাদের উপর আল্লাহ তায়ালার ভরৎসনা যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে। (বুখারী,হা/৫৫৪৬, সহিহ ইবনে হিব্বান হা/৫৭৫০)
৩। হযরত আলী (রাঃ) রাসূল এর বর্ণনা দিতে গিয়ে উল্লেখ করেন যে, তিনি অনেক বড় দাড়ির অধিকারী ছিলেন। (সহিহ ইবনে হিব্বান হা/৬৩১১, মুসনাদে আহমদ, হা/৯৪৬)
2730 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy