আমার চোখের নিচে কালো দাগ পরেছে, এবং চোখ গুলো নিচে ডেবে গেছে এর সমাধান কি দয়া করে জানাবেন?
2 Answers
যে সমস্ত কারনে চোখের নিচে কালো দাগ
পড়ে নিম্নে তা বর্ণনা করা হল :-
বংশগত কারনে চোখের নিচে এই কালো দাগ
হতে পারে। অনেক পরিবারে দেখা যায় বংশ
পরম্পরায় এরকম হয়ে আসছে। বিশেষ করে
যাদের গায়ের রং ফর্সা এবং চোখ কোটরে বসা
তাদের ক্ষেত্রে।
ঘুম কম হলে বা ঘুমের ব্যাঘাত ঘটলে মুখ
ফ্যাকাশে বা মলিন হয়ে যায়। এতে ত্বকের
রক্তনালীগুলো স্পষ্ট হয়ে ওঠে যা ত্বক
নিলচে বা কালচে করতে সাহায্য করে।
সূর্যের আলো চোখের চারপাশে বয়সের
দাগ ফেলে এবং ত্বক পাতলা করে ফেলে যার
কারনে চোখের চারপাশে কালো দাগ পড়তে
পারে। এছাড়া হাইপারপিগমেন্টেশন বা অতিরিক্ত
মেলানিনের কারনে ত্বক কালো হয়ে যেতে
পারে।
চোখের নিচের ত্বকের রক্তনালী প্রসারিত
হলে এবং জমটবদ্ধতা দেখা দিলেও হতে পারে।
অতিরিক্ত লবণ খাওয়া এবং ধূমপান এর একটি বড় কারণ।
কিছু রোগ যেমন- হাট, থাইরয়েড, কিডনি, লিভার,
ডিজিজ হলে অথবা ঔষধের কারনে অনেক সময়
রক্তনালী প্রসারির হয়ে সমস্যা বাড়াতে পারে।
অতিরিক্ত কাজের চাপ, মানসিক দুশ্চিন্তা, অবসাদ,
ক্লান্তি ইত্যাদির কারনে কালো দাগ পড়তে
পারে।
এলার্জির কারনে অনেক সময় চোখের নিচে
কালি পড়ে। এলার্জি যেমন ধূলাবালি, ফুলের রেনু,
পোষা প্রাণীর লোম ইত্যাদির কারনে চোখ
চুলকায় তখন চোখ ঘষলে চোখের নিচে এ
ধরনের কালো দাগ পড়তে পারে। আবার এলার্জি
জনিত জ্বর এবং ফুড এলার্জির কারনেও এই সমস্যা
হতে পারে।
আয়রনের অভাবে এনিমিয়া দেখা দেয়। দেহে
আয়রনের অভাব হলে টিস্যু গুলো পর্যাপ্ত
পরিমানে অক্সিজেন পায় না। ফলে চোখের
নিচের ত্বক নীলচে কালো রং ধারণ করে।
দেহের পর্যাপ্ত পানি না থাকলে অর্থাৎ পানির
অভাব চোখের নিচে কালো দাগ পড়ে।
অতিরিক্ত ওজন কমে যাওয়ার কারনেও এ সমস্যা
দেখা দিতে পারে। সুষম খাদ্যের অভাবে এবং
অতিরিক্ত ডায়েটিংও একটি কারন।
সমাধান >>>>>>
চোখের নিচের কালো দাগ সরাতে কয়েকটি
টিপস
খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে
হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন।
চোখের নিচে কালো দাগ দূর হয়ে যাবে
ইনশাল্লাহ। তবে সাবধান রান্না ঘরের শিলপাটা দিয়ে
বাটতে হলে দেখে নিন আগে মরিচ বাটা হয়েছে
কি না!
হাতের তর্জনি আঙ্গুলে দু’ফোটা মুধু নিয়ে
চোখের চারপাশে ধীরে ধীরে লাগান।
কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা
চোখের উপরের চামরার রোদে পোড়া ভাব দূর
করতে সাহায্য করে।
শশা এবং আলু স্লাইস করে কেটে নিন। প্রথমে
চোখ বন্ধ করে উপরে দুই টুকরো শশা লাগান।
এভাবে ২০ মিনিট রাখুন। এবার একইভাবে আলুর স্লাইস
চোখের উপর লাগান। অথবা শশা এবং আলু ব্লেন্ড
করে নিন। দু’টুকরো তুলা নিন। এবার ব্লেন্ড করা রস
তুলাতে নিয়ে চোখে লাগাতে পারেন। এভাবে ১৫
– ২০ মিনিট রাখুন। সপ্তহে অন্তত তিনদিন এটা করুন।
আপনি নিজেই এর কারিশমা বুঝতে পারবেন।
পুদিনা পাতার রস চোখের নিচে কালো দাগ দূর
করতে সাহায্য করে। পুদিনা পাতার রস তুলাতে করে
চোখের যে অংশে কালো দাগ আছে
সেখানে লাগান। সাবধান থাকবেন যেন
কোনভাবেই এই রস চোখের ভেতরে
প্রবেশ না করে।
গোলাপজল ব্যবহার করতে পারেন। প্রতিদিন
ঘুমাতে যাওয়ার আগে তুলার মধ্যে দু ফোটা
গোলাপজল নিয়ে চোখের চার পাশে লাগান।
এভাবে ১৫ মিনিট ম্যাসেজ করেন। দেখবেন
চোখে কমলতা ফিরে আসবে আর ক্লান্তি ভাব দূর
হয়ে যাবে।
এক টুকরো বরফ নিয়ে চোখের চারপাশে
ধীরে ধীরে লাগান। চোখের কালো ভাব দূর
করতে বরফ আসাধারণ কাজ করে।
বাসায় অবসর সময়ে কচি শশা পেস্ট করে
চোখের নিচে দিয়ে মাত্র ১০ মিনিট চিৎ হয়ে শুয়ে
থাকুন।
কমলার রসের সাথে দুই-এক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে
চোখের নিচে লাগান। এটা কালো দাগ দূর করার
পাশাপাশি চোখকে আরো উজ্জ্বল করে
তোলে।
ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে চারপাশে
বাদামের তেল দিয়ে ম্যাসেজ করুন। এটা
চোখের নিচে কালো দাগ তুলতে খুব ভল কাজ
করে। এছাড়া চোখের চামরা কুচকানোও দূর
করে।
টি ব্যাগ ব্যবহারের পর ফ্রিজে রেখে দিন। ঠান্ডা
হলে বের করে চোখ বন্ধ করে ১০ মিনিটের
জন্য রেখে দিন। প্রতিদিন ব্যবহারে আপনার
চোখের নিচের কালো দাগ দূর হবে।
দিনে দুবার করে টম্যাটো আর লেবুর রস
একসঙ্গে মিশিয়ে ডার্ক সার্কেলের উপর লাগান।
খুব তাড়াতাড়ি ফল পাবেন।
৫টি আমন্ড বাদাম অল্প একটু দুধ দিয়ে বাটুন। তারপর
ক্ষতিগ্র্স্ত-তে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এক সপ্তাহ
রোজ লাগালেই ফল দেখতে পাবেন।
আনারসের রস আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটি
পেস্ট বানান,১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে
ফেলুন।
রাতে শোয়ার আগে চোখের চারপাশে ভিটামিন ই
এবং সি সমৃদ্ধ ক্রিম লাগান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy