আমার এই ছোট প্রশ্ন গুলোর উত্তর চাই?
১.কোন জিনিস মানুষের আমল কে কাঠের মত জালিয়ে দেয়?
২.হাউজে কাউসার এর কয়টি নহর প্রবাহিত হয়েছে?
৩.বাংলাদেশ ইসলামী আন্দোলন এর মুখপাত্র মাসিক ম্যাগাজিন কোনটি?
৪.কোন মহিলা সাহাবী ইসলামের জন্য প্রথম হিজরত করেন?
দয়া করে আমার এই প্রশ্ন গুলোর উত্তর কারো জানা থাকলে দিবেন আমি খুব উপকৃত হবো।
জাযাকাল্লাহ।
1 Answers
১. হিংসা-বিদ্বেষ। (সূত্র: সুনানে আবি দাউদ, সুনানে ইবনে মাজাহ) ২. হাউজে কাউসার থেকে দুইটি নহর বা নালা প্রবাহিত হবে। আর হাউজে কাউসারের গ্লাস থাকবে তারকারাজির মতো অসংখ্য অগনিত। (সূত্র: তাফসিরে ইবনে কাসির : সুরা কাউসারের তাফসির) ৩. মাসিক আল-করীম ৪. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হজরত রুকাইয়া রাযিয়াল্লাহু আনহা। তিনি তাঁর স্বামী হজরত উসমান রাযিয়াল্লাহু আনহুর সঙ্গে সর্বপ্রথম হাবাশার দিকে হিজরত করেন। (সূত্র: আননাবিয়্যুল খাতিম : হাবাশার দিকে হিজরত অধ্যায়)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy