ইলেকট্রন d অরবিটালে d4 বা d9 থাকলে তা স্থিতিশীল হওয়ার জন অর্ধপূর্ণ (d5) বা পূর্ণ (d10) এ পরিণত হয় , কিন্ত P অরবিটালে p2 বা p5 থাকলে তা p3 বা p6 এ পরিণত হয়না কেন ?
4985 views

1 Answers

ইলেকট্রন আউফবাউ নীতি অনুযায়ী নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করবে।

যেকোনো স্তরের d অরবিটালের শক্তি এর পরবর্তী শক্তিস্তরের s অরবিটালের তুলনায় বেশি হয়। ফলে ইলেকট্রন আগে পরবর্তী স্তরের s অরবিটাল পূর্ণ করবে তারপর পূর্বের স্তরে d অরবিটালে আসবে।

সে হিসেবে Cr এর ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা- 1s2, 2s2....3s2,3p6,4s2,3d4

কিন্তু আমরা জানি অরবিটালে ইলেকট্রন পূর্ণ বা অর্ধপূর্ণ থাকলে পরমাণু অধিক স্থিতিশীল হয়। তাই এখানে d উপস্তরে পরবর্তী শক্তিস্তরের 4s2 উপস্তর থেকে ১ টি ইলেকট্রন এসে যুক্ত হয়। ফলে ইলেকট্রন বিন্যাসটি হয়- 1s2,2s2....3s2,3p6,4s1,3d5


কিন্তু p2 বা p5 এরকমটি করতে পারেনা কারন তাদের ক্ষেত্রে পরবর্তী শক্তিস্তর সর্বদা খালি থাকে। বাড়তি ইলেকট্রন গ্রহণ করার কোনো স্কোপ থাকেনা।


4985 views

Related Questions