ইসলামী শরিয়ত অনুযায়ী চলতে চাই?

আমি আমার জীবন ইসলামী আলোকে চালাতে চাই

ইসলামের সব কিছু মেনে চলতে চাই

নিজের জীবন কে সুন্দর রূপে সাজাতে চাই

কিন্তূ আমি জানি না ইসলাম কী কী জিনিস গুলা

নিষিদ্ধ  করেছে।

আমাকে জানান দয়া করে........?????

আমি বোরকা পরি না  কিন্তূ ইস্কার্প ব্যাবহার  করি

রাস্তা তে চলতে যেয়ে মাঝে মাঝে অপরিচিতদের সাথে কথা

বলি.

ইসলাম ধর্ম এ বাবা ছাড়া আর কার সাথে কথা বলা যায়.??

 ইসলামী জীবন ব্যাবস্থা আমাকে জানান দয়া করে...???? 

2581 views

1 Answers

আলহামদুলিল্লাহ! ইসলামের প্রতি আগ্রহ দেখে খুশি হলাম। আল্লাহ তায়ালা আপনাকে সঠিক দ্বীন বা ইসলামী শরীয়ত বোঝার তৌফিক দান করুন, আমিন। ♠♠এখন আসি মূল উত্তরে, আসলে ইসলামের পূর্ণাঙ্গ বিধিনিষেধ এখানে লিখে দেওয়া বহুত কষ্টকর। তাই, আপনি নিজে নিজে ইসলামি বিধিবিধান, মাসয়ালা-মাসায়েলের বইগুলো পড়লে সব জানতে পারবেন। আমি দুইটি কিতাবের নাম বলছি, তাতে সবকিছু পাবেন। কিতাবদ্বয় হচ্ছে, ১) বেহেশতি জেওর, লেখক আশরাফ আলী থানবী (র.)। ২) আহকামে জিন্দেগী, মাওলানা হেমায়েত উদ্দীন। উল্লেখ্য যে, যে কোনো একটি পড়লেই যথেষ্ট হবে। বিশেষকরে, বেহেশতি জেওর কিতাবটি পড়বেন। ★★আপনার ব্যাখ্যার শেষের ৩ প্রশ্নের উত্তর দিচ্ছি। ১) বাহিরে বের হলে, বোরকা ও হিজাব পড়ে বের হবেন। ২) অপরিচিত লোকের সাথে কথা বলা যাবে না। তবে, একান্ত বিশেষ জরুর হলে, পর্দার সাথে কথা বলবেন। ৩) কোরআন শরীফে বর্ণীত, ১৪ জন ব্যাক্তির সাথে কোনো নারী বিবাহ করতে পারবে না এবং বিবাহ করা নিষেধ হওয়ার কারণে তাদের সাথে কথা বলা যাবে। এখানে আমি শুধুমাত্র মহিলার ব্যাপারে সারমর্ম বলছি। তারা হচ্ছে, বাবা, ভাই, দাদা, নানা, মামা, শশুর, স্বামী, খালু, , দুধ ভাই, ছেলে, নাতি, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, স্বীয় দাস, নাবালেগ ছেলে। তবে, কোরআন শরিফে এভাবে বর্ণীত নয়।

2581 views Answered

Related Questions

Next steps