আর্মি মেডিকেল সম্পর্কে জানতে চাই?
আর্মি প্রাথমিক মেডিকেল ও চুড়ান্ত মেডিকেলে কি কি কারনে বাদ দিয়ে দে আমাকে এখটু জানাবেন প্লিজ?
3145 views
1 Answers
বাংলাদেশে সেনাবাহিনী বা আর্মিদের নিয়োগের আগে মেডিকেল টেস্ট করা হয়, যাতে আপনি আর্মিতে যাওয়ার জন্য ফিট কিনা তা যাঁচাই করা হয়।
প্রাথমিক মেডিকেল পরীক্ষায় যা কিছু দেখা হয়:
১. চোখঃ ট্যারা বা বাঁকা চোখ, ক্ষীণ দৃষ্টি বা কম দেখে কিনা
২. কানঃ কানে কম শুনে কিনা বা কান সম্পর্কিত কোন সমস্যা আছে কিনা
৩. নাকঃ নাকে পলিপাস বা অন্য কোন প্রব্লেম আছে কিনা।
৪. দাঁতঃ দাতের মাড়ি ফুলা বা রক্ত ঝড়া এধরনের কোন দাঁতের সমস্যা আছে কিনা।
৫. বুকঃ বুক অস্বাভাবিক ভাবে নিচের দিকে বসে আছে কিনা
৬. পাঃ পায়ে নোক (বাঁকা পা) কিংবা ভেরিকেস (হাঁটুর পিছনের অস্বাভাবিক রগ) আছে কিনা
৭. পায়ের নখ অথবা হাতের নখ মাংসের ভিতর বসে ব্যথা হলে কিংবা মাংস সামান্য পচে গেলে।
চুড়ান্ত মেডিকেল পরীক্ষায় আপনার যাবতীয় শরীর চেক করা হয় কোন প্রব্লেম আছে কিনা, যেমনঃ যৌন, চর্ম, পলিপস, ভেরিকেস, নোক, ইত্যাদি।
আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম।
3145 views
Answered