2 Answers

আযান শোনার পর আযানের উত্তর দিতে হয় যেভাবে

আযান শব্দের অর্থ ধ্বনি। নামাজের সময় হলে মসজিদের মুয়াজিনগণ আযান দিয়ে মুসলমানদের নামাজের জন্য ডাকেন। আযানের উত্তর দেয়ার সঠিক নিয়ম:

ক্রমিক

আযানের বাক্য

আযানের জবাব

আল্লাহু আকবার আল্লাহু আকবার

আল্লাহু আকবার আল্লাহু আকবার ২ বার

আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ

আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ২ বার

আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ

আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ২ বার

হাইয়া ‘আলাছ ছালা-হ

লা হাওলা ওয়ালা কুওয়াত্তা ইল্লা বিল্লাহ ২ বার

 ৫

হাইয়া ‘আলাল ফালা-হ

লা হাওলা ওয়ালা কুওয়াত্তা ইল্লা বিল্লাহ ২ বার

 ৬

আল্লাহু আকবার আল্লাহু আকবার

আল্লাহু আকবার আল্লাহু আকবার ১ বার

লা ইলা-হা ইল্লাল্লা-হ

লা ইলা-হা ইল্লাল্লা-হ ১ বার

ফজরের আযানে ‘আছছালা-তু খায়রুম মিনান নাঊম

 আছছালা-তু খায়রুম মিনান নাঊম' ২ বার

এবিষয়ে আল্লাহ তা’আলা বলেন, ‘যখন তোমরা সালাতের দিকে আহবান কর, তখন তারা (মুশরিকরা) এ নিয়ে ঠাটা বিদ্রুপ ও কৌতুক করে। তা এ জন্য যে, তারা এমন এক সম্প্রদায় যারা উপলব্ধি করে না’। (সূরা মায়িদা : ৫৮)

3034 views

মুয়াজ্জিন আযানে যা যা বলবে তার সাথে তাই বলতে হবে । শুধুমাত্র ‘হাইয়্যা আ’লাস সালাহ’ ও ‘হাইয়্যা আ’লাল ফালাহ’ যখন বলবে তখন জবাবে এটা না বলে বলতে হবে- ﻻَ ﺣَﻮْﻝَ ﻭَﻻَ ﻗُﻮَّﺓَ ﺇِﻻَّ ﺑِﺎﻟﻠَّﻪِ উচ্চারণঃ লা হা’উলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ।

3034 views

Related Questions

ল্যরি কিং কে?
1 Answers 2506 Views