1 Answers

জাবের রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, একদা সা‘দ বিন রবী রাযি. এর পত্নী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, আল্লাহর রাসূল! এ হলো সা‘দ বিন রবীর দুটি কন্যা। ওদের বাবা আপনার সাথে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন। আর ওদের চাচা ওদের বাবার রেখে যাওয়া অর্থ সম্পত্তি সব নিয়ে নিয়েছে। ওদের কোনো সম্পত্তি দেয়নি। আল্লাহর রাসূল! এ ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর শপথ করে বলছি ওদের সম্পদ না হলে ওদের কখনো বিবাহ দেয়া যাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তা‘আলা এ ব্যাপারে ফয়সালা করে দিবেন। বর্ণনারী বলেন, এ ঘটনা প্রসঙ্গেই ‘সুরা নিসা’ (আয়াত- ১১) এর উত্তরাধিকার বিষয়ক আয়াতটি অবতীর্ণ হয়। আয়াতটি অবতীর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন মহিলা এবং তার বিবাদিকে আমার কাছে ডেকে নিয়ে আসো। দুজন উপস্থিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে দুটির চাচাকে বললেন, তাদের দুইজনকে সম্পদের দুই তৃতীয়াংশ দিয়ে দাও। আর ওদের মাকে এক অষ্টমাংশ। এরপর যা অবশিষ্ট থাকবে তা তুমি পাবে। (সুনানে আবু দাউদ; হা.নং ২৮৯১)

2664 views Answered

Related Questions

Next steps