রক্তের গ্রুপ সম্প্রকিত প্রশ্ন?
রক্তের গ্রুপ " বি পজিটিভ " মানে কি?
উল্লেখ্য "বি (B) রক্তের গ্রুপে এন্টিজেন থাকে বি (B) এবং এন্টিবডি এ (a) থাকে তাহলে প্রশ্ন হল পজিটিভ দ্বারা কি বুঝানো হল?
বি.দ্র: এখানে পজিটিভ এর স্থানে নেগেটিভ হলে কি বুঝানো হত সেটাও বলবেন?
2862 views
1 Answers
বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার ও উইনার ১৯৪০ সালে মানুষ ও রেসাস বানরের লোহিত কণিকার ঝিল্লিতে একই প্রকারের এন্টিজেন অাবিষ্কার করেন। যাকে রেসাস বানরের নামানুসারে Rh factor নামকরণ করেন।
Rh factor বিশিষ্ট রক্তকে Rh পজেটিভ ও Rh factor বিহীন রক্তকে Rh নেগেটিভ রক্ত বলে।
এই ধারণা থেকে রক্তে পজেটিভ ও নেগেটিভ ব্যবহৃত হয়ে অাসছে।
2862 views
Answered