1 Answers
সাধারণত রক্তের দাম এর গ্রুপের উপর খুব একটা নির্ভর করেনা।
স্বাভাবিক প্রয়োজনে গ্রহীতা নিজ রক্তের গ্রুপের অনুরূপ কিংবা 'O' গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে। AB গ্রুপের গ্রহীতা যে কারো রক্ত গ্রহণ করতে পারে।
তবে প্লাজমা গ্রহণ করার প্রয়োজন হলে কিংবা অন্যকোন বিশেষ কন্ডিশনে সিমিলার গ্রুপের রক্ত প্রয়োজন হয়, এসময় দুষ্প্রাপ্যতার দরুন মাঝেমধ্যে অনেক টাকা ব্যয় করে রক্ত সংগ্রহ করতে হয়।
যাই হোক, এক ব্যাগ রক্তের দাম ৭০০-১০০০ টাকা। নিজস্ব হাসপাতালে ভর্তি হলে কিছু ব্লাড ব্যাংক অর্ধেক দামেও রক্ত দেয়। থ্যালাসেমিয়ায় আক্রান্তরা আবেদনপূর্বক বিশেষ ছাড় পেতে পারেন।
বিনামূল্যে রক্ত প্রদান করে এরকম ব্লাড ব্যাংকও রয়েছে।
23361 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy