4 Answers

আমার জানা মতে এমন কোন ট্যাবলেট বা ঔষধ নেই। যা আপনাকে চুল গজানো থেকে বিরত রাখবে।

3023 views Answered

আপনি "চুল উঠে" - বলতে সম্ভবত চুল পড়াকে বুঝিয়েছেন। চুল পড়া বন্ধ করতে "ই-ক্যাপ" ক্যাপসুলটি খেতে পারেন। এটি একটি ভিটামিন-ই সমৃদ্ধ ক্যাপসুল। এই ক্যাপসুলটি সেবনে আপনার চুল পড়া বন্ধসহ ত্বকের উজ্জলতা বাড়বে।

3023 views Answered

এমন কোন ট্যাবলেট নেই যা চুল পড়া/উঠা বন্ধ করতে পারবে। যদি থাকতো তবে টাক সমস্যা এত বাড়তো না। সাধারনত নানাবিধ কারনে চুল পড়ে থাকে। এর মধ্যে হরমোন জনিত কারন, রাত জেগে পড়াশুনা, অতিরিক্ত টেনশন, পর্যাপ্ত না ঘুমানো, ধুমপান করা, অনিয়মিত খাদ্যভাস, অতিরিক্ত হস্তমৌথুন ইত্যাদি। চুল পড়া বন্ধ করার তেমন কোন চিকিৎসা নেই। আপনার যদি উপরোক্ত দোষ গুলো থাকে তবে, তা পরিহার বা সংশোধন করুন, দেখবেন চুল পড়া এমনিতেই কমে যাবে। আপনি প্রতিদিন কাঁচা বাদাম নিয়ম করে খেতে পারেন উপকার পাবেন। এছাড়া আমলকি তেলটি ব্যবহার করতে পারেন। ই-ক্যাপ ক্যাপসুল টি প্রতিদিন ১টি করে কিছুদিন সেবন করতে পারেন।

3023 views Answered

নারকেলের দুধ : নারকেলের দুধ চুলের ভেতর থেকে চুলকে মজবুত করতে সহায়তা করে। চুলের সঠিক ন্যারিশমেন্টের জন্য নারকেল দুধের বিকল্প নেই। এছাড়াও নারকেলের দুধ ডিপ কন্ডিশনার হিসেবে কাজ করে। – প্রথমে নারকেল কুরিয়ে নিন। এরপর এই কোরানো নারকেল ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে অথবা পাটায় বেটে নিন ভালো করে। – এরপর পিষে বা বেটে নেয়া নারকেল একটি পরিষ্কার পাতলা কাপড়ে রেখে চিপে ভালো করে নারকেলের দুধ বের করে নিন। (নারকেলের দুধ বের করার পর নারকেল ফেলে না দিয়ে চিনি বা গুঁড় মিশিয়ে মিষ্টি খাবারে ব্যবহার করতে পারেন) – প্রয়োজনে প্রতিদিন এই নারকেলের দুধ চুলের গোঁড়ায় ভালো করে ম্যাসেজ করে নেবেন। অতিরিক্ত চুল পড়তে থাকলে প্রতিদিন ব্যবহার করুন, যদি অতিরিক্ত না হয় তাহলে সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলেই ভালো ফল পাবেন।

3023 views Answered

Related Questions

Next steps