কতদিন সহবাস থেকে বিরত থাকতে হবে?
আমার স্ত্রীর মাসিক তিন দিনেই ভাল হয়ে যায়, এমতাবস্থায় কতদিন পর্যন্ত সহবাস থেকে বিরত থাকতে হবে? কেউ কেউ ৭ দিন বিরত থাকতে বলে । ইসলামের দৃষ্টিতে উত্তর আশা করছি ।
3468 views
1 Answers
ইসলামী হুকুম মতে যে কয়দিন মাসিক থাকে, শুধু সে কয়টি দিনই সহবাস হতে বিরত থাকতে হবে। তবে সহবাস ছাড়া বাকি অন্যান্য কাজ করতে পারবেন।
যদি কাহারো মাসিক এক দিন বা দুদিনেই ভাল হয়ে যায়, তখন থেকেই সে সহবাস করতে পারবে। পাঁচদিন বা ৭ দিনের যে কথা আপনি শুনেছেন তা সঠিক নয়।
বিঃদ্রঃ মাসিক শেষ হওয়ার পরপরই সহবাস করতে পারবেন, তবে সেই মেয়েটির জন্য সহবাসের পূর্বেই গোসল করা আবশ্যক, গোসল ব্যতীত কোনক্রমেই সহবাস করা যাবে না।
আর সহবাসের পর যেহেতু গোসল ফরজ হয়, তাই সহবাসের পরও গোসল করতে হবে।
3468 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy