2 Answers

কাচ্চি বিরিয়ানীঃ উপকরণ : খাসির মাংস ৪ কেজি,
পোলাওয়ের চাল ২ কেজি, ঘি ৫০০ গ্রাম, আলু
আধা কেজি, পেঁয়াজের বেরেস্তা ২কাপ, দারুচিনি
৮-১০ টুকরো, এলাচ ১০-১২টি, আদা বাটা ৪ টেবিল
চামচ, রসুন বাটা ৪ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া
(দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রি, শাহজিরা ও
গোলমরিচ) ২ টেবিল চামচ, জিরা আধা চা চামচ, দই
দেড় কাপ, দুধ ৪ কাপ আলুবোখারা ১৪-১৫টা,
গোলাপ জল ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো।
প্রনালী : মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে
মাংসের সাথে আদা রসুন বাটা, লবণ, চিনি, টকদই,
দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মেখে আধা ঘণ্টা
রেখে দিন। গরম মসলার গুঁড়া, অর্ধেক ঘি ও
জাফরান দিয়ে ভালোভাবে মাংস মেখে ১৫ মিনিট
রাখুন। এবার দুই কাপ দুধ মাংসের ওপর ঢেলে দিন।
আলু লবণ মেখে তেলে ভেজে মাংসের
ওপর দিন চাল ধুয়ে আধা সেদ্ধ করে মাংসে দিন।
বাকি অর্ধেক ঘি, পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ,
আলুবোখারা, বাদাম, গোলাপ জল ছড়িয়ে দিয়ে
অল্প আঁচে এক ঘণ্টার মতো চুলোয় রাখুন।
চুলোয় উঠানোর আগে আটা গুলিয়ে হাঁড়ির মুখ
বন্ধ করে দিন। এক ঘণ্টা পর আঁচ আরো
কমিয়ে দমে রাখুন। চুলোয় তাওয়ার ওপর হাঁড়ি
বসিয়ে অল্প আঁচে দমে রাখুন। চুলা থেকে
নামিয়ে পছন্দ মতো সালাদের সঙ্গে গরম গরম
পরিবেশন করুন।
3076 views

সুস্বাদু কাচ্চি বিরিয়ানি রান্না পদ্ধতি


উপকরন- খাসির মাংস ২ কেজি পোলাওয়ের চাল ১ কেজি আলু আধা কেজি ঘি দেড় কাপ পেঁয়াজ কুচি আধা কাপ আদা বাটা ২ টে.চা. রসুন বাটা ২ চা. চা দারচিনি গুঁড়া আধা চা. চা এলাচ গুঁড়া ৬ টি লবঙ্গ গুঁড়া ৪ টি জয়ফল গুঁড়া ১ টি জয়ত্রী গুঁড়া ১\৮ চা চা জিরা গুঁড়া ১ টে চা শুকনা মরিচ গুঁড়া ৬ টি দই ১ ১\৪ কাপ হলুদ রং সামান্য গোলাপ জল ২ টে চা কেওড়া জল ২ টে চা আলু বোখারা ৮-১০ টি আটা ১ কাপ লবন ২ টে চা জ্বালানি কাঠ ৫ কেজি


প্রণালী- ১) মাংস ধুয়ে লবন মেখে ৩০ মিনিট রাখুন। মাংস আবার ধুয়ে পানি ঝরান। ২) পেঁয়াজ ঘিয়ে বাদামি করে ভেজে তুলুন। ঠাণ্ডা হলে মোটা গুঁড়া করুন। ৩) আলুতে হালকা রঙ মিশিয়ে বাদামি করে ভেজে তুলুন। ৪) যে হাঁড়িতে বিরিয়ানি রান্না করবেন সে হাঁড়িতে মাংস নিন। আদা, রসুন , পেঁয়াজ , গুঁড়া মশলা মাংসের সাথে মেশান। দই ,গোলাপ জল ও কেওড়া জল দিয়ে ভাল ভাবে মেশান। মাংসের উপর আলু বিছিয়ে দিন। অল্প ঘি ও আলু বোখারা দিন। ৫) পোলাও এর চাল ধুয়ে পানি ঝরান। ১২ কাপ ফুটানো লবন পানিতে চাল ছাড়ুন। চাল ফুটে ওঠা মাত্রই পরিষ্কার পাত্রে পানি ঝরান। ৬) চালের ফুটানো পানি থেকে ১ কাপ পানিতে ৩\৪ কাপ ঘি মিশিয়ে মাংসে মেশান। মাংসের উপর চাল ছড়িয়ে দিন। উপরে সামান্য রং ছিটিয়ে দিন। ১ কাপ চালের ফুটানো পানি ও বাকি ঘি মিশিয়ে চালের উপর দিন,প্রয়োজন হলে আরও ফুটানো পানি এমন আন্দাজে দিন যাতে পানি চালের সমান হয়,চালের উপরে না উঠে। হাঁড়িতে ঢাকনা দিয়ে দিন। ৭) আটা পানি দিয়ে মাখিয়ে নিন। আটা দিয়ে হাঁড়ির মুখে ঢাকনা এঁটে দিন। ৮) কাচ্চি বিরিয়ানি গ্যাসের চুলায় রান্না করতে হলে চুলার উপর হাড়ি বসান। হাঁড়ির ঢাকনার উপরে ফুটানো পানিসহ একটি সস প্যান বসান ২০-২৫ মিনিট পর চুলার আঁচ কমিয়ে দিন। আরও এক থেকে দেড় ঘণ্টা পরে বিরিয়ানির সুগন্ধ বের হলে নামিয়ে নিন। বিরিয়ানি ওভেনে রান্না করতে হলে ওভেনে ১৮০ ডিগ্রী সেলসিয়াস এ তাপ দিন। গরম ওভেনে হাঁড়ি ৩ ঘণ্টা রেখে নামিয়ে নিন। কাঠ কয়লার আগুনে বিরিয়ানি রান্না করতে হলে কাঠে আগুন দেয়ার পর যখন ৩\৪ অংশ আগুনে পুড়ে যাবে বড় কাঠ-কয়লা হবে,সে কয়লার আগুনে হাঁড়ি বসিয়ে দিন। হাঁড়ির উপরে এবং চারপাশেও কাঠ-কয়লার আগুন দিয়ে দিন। হাঁড়ির তলায় প্রথমে ১৫ মিনিট কাঠ পোড়াতে হবে এবং পরে আরও আড়াই ঘণ্টা কাঠ কয়লার আগুনে দমে রাখতে হবে। ৯) কাচ্চি বিরিয়ানি সালাদ এবং বোরহানির সাথে পরিবেশন করুন। 

(সংগৃহীত) 

3076 views

Related Questions