1 Answers
আপনি ইউটুবে সার্চ করেন অনেক ভিডিও পেয়ে যাবেন এবং দেখে সহজেই রান্না করে নিতে পারবেন। লেখা পরে নিজে নিজে করলে হয়তো ঠিক মত রান্না করত পারবেননা বা স্বাদ নাও হতে পারে। ভিডিওতে খুঁটিনাটি সবকিছু বলা হয়। কাজেই সহজে আপনি রান্নাটা শিখে যেতে পারবেন। আর যদি মনে করেন যে না লেখা পড়েই পারবেন তাহলে দিয়ে দিলাম রেসিপি। মুরগি- ৪টি লবণ- ১ চা-চামচ ভিনেগার- ১ টে চামচ ফুড কালার- সামান্য পোস্ত বাটা- ১/২ টে চামচ রসুন বাটা- ২ টে চামচ আদা বাটা- ১/২ টে চামচ জয়ত্রী ও জায়ফল বাটা- ১/২ টে চামচ করে পেস্তাবাদাম বাটা- ১ টে চামচ শাহজিরা বাটা- ১ টে চামচ গোলমরিচের গুঁড়া- ১/২ টে চামচ টক দই- ৩ কাপ পিয়াজ বাটা- আধা কাপ লবণ- পরিমাণমতো তেল – ২ টে চামচ ঘি – ১/২ কাপ চিনি- সাদমতো বেরেস্তা- ১/২ কাপ কাঁচামরিচ- পরিমাণমতো মুরগি রোস্টের মতো টুকরা করে ভিনেগার ও লবণ দিয়ে ২০ মিনিট মেরিনেড করে রাখতে হবে। এরপর তেল গরম করে তাতে মুরগির মাংসগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আরেকটি পাত্রে ঘি অল্প আঁচে গরম করে তাতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পোস্তবাটা , পেস্তাবাদাম বাটা, জায়ফল ও জয়ত্রী এবং সামান্য খাবারের রং দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এবার ভাজা মুরগির মাংসগুলো এই কষানো মসলার মিশ্রণে ঢেলে দিতে হবে। এ সময় আরেকটু লবণ, টক দই ও চিনি দিয়ে দিতে হবে। ভালোভাবে কষানো হলে পরিমানমতো পানি,শাহ জিরা,বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। ঝোল শুকিয়ে ভুনা হলে নামিয়ে উপরে বেরেস্তা ছড়িয়ে গরম পোলাউয়ের সাথে পরিবেশন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy