২০১৮ সালে এসএসসি তে গোল্ডেন এ+ পেতে হলে কীভাবে পড়া উচিতএর জন্য রুটিন কীভাবে সাজাতে হবে?
1 Answers
A+ পাওয়ার জন্য বাংলা ২য় ব্যকরণ ও English 2nd paper এর grammer অংশ বেশি করে পড়তে লাগবে। English grammer exercise গুলো বারবার খাতায় practice করতে হবে। এছাড়াও পুরাতন লাইব্রেরি থেকে আগের বছরের টেস্ট পেপার নিয়ে practice করতে পারেন। পদার্থ , রসায়ন এবং জীব সমূর্ণই মুখস্থ বিদ্যা। সৃজনশীল বলে যদি বানিয়ে লিখতে চান তবে নম্বর পাবেন না। এই বিষয়গুলোতে কম লিখলেও নম্বর পাওয়া যায় তবে সঠিক তথ্যগুলো লিখতে হবে। একই জিনিস বারবার পড়বেন সয়ংক্রিয়ভাবে মুখস্থ হয়ে যাবে। পদার্থ, রসায়ন এবং জীব প্রতিদিন কমপক্ষে ৪৫ মিনিট করে পড়বেন। পদার্থের ক্ষেত্রে সূত্র/ law গুলো মুখস্থ রাখবেন। পদার্থের অংক বেশি করে করবেন কেননা প্রতিটি সৃজনশীলেই গ ও ঘ এ অংক থাকে। অংক সঠিক হলেই full mark. নম্বর কাটার কোনো উপায় নেই। রসায়নের মৌলের পারমানবিক সংখ্য ও যোজনী মনে রাখবেন। বিক্রিয়াগুলে বার বার খাতায় লিখবেন। রসায়নে বিক্রিয়া সহকারে সামান্য ব্যাখ্যা দিলেই ফুল মার্ক। জীব বীঞ্জান ভালো করে মুখস্থ করবেন। গণিত বার বার করবেন। একটা অংক কমপক্ষে ৫ বার করবেন। উচ্চতর গণিত রেগুলার করবেন অন্তত ১ ঘন্টা । এতে + পেলে ৩ পয়েন্ট অতিরিক্ত যোগ হয় যা প্লাস পাওয়ার জন্য খুবই গুরুত্ব পূর্ণ ভূমি পালন করে। তাই উচ্চতর গণিত ভালো করে করবেন যাতে + পান। বাকি বিষয়গুলো ২০ থেকে ৩০ মিনিট করবেন। ক্যারিয়ার ও শারীরিক শিক্ষা ২০ মিনিট করে করলেই যথেষ্ট। এছাড়াও পুরাতন(2016) টেস্ট পেপার নিয়ে যদি প্রাকটিস চালিয়ে যান তবে বোর্ডে আসার সম্ভাব্য প্রশ্নগুলোর ধারণা থাকবে। এবং এটাও ধারণা পাবেন কেমন ভাবে প্রশ্ন করা হয় বা এর সমাধান কীভাবে করতে হয়। লেকচার টেস্ট পেপার সবচেয়ে ভালো হবে। পুরাতন টেস্ট পেপার ১০০ টাকার মধ্যেই পাবেন। বিষয় অনুযায়ী দাম কম বেশি হতে পারে। ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই পড়তে হবে। বাইরে ১ ঘন্টাও আড্ডা দেওয়া যাবে না
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy