অনুচ্ছেদ- বেগম রোকেয়া (নারী জাগরনের অগ্রদূত)?

৫ নম্বরের জন্য (৭ম শ্রেণী)।

4451 views

1 Answers

বেগম রোকেয়া বেগম রোকেয়ার জন্ম রংপুরের পায়রাবন্ধ গ্রামে। রোকেয়ার দুই বোন আর দুই ভাই। রোকেয়ার পড়াশোনা করার কী অদম্য আগ্রহ! বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তাঁর জ্ঞানার্জন। লুকিয়ে লুকিয়েই পড়া শিখেছেন রোকেয়া। তখন মেয়েদের স্বাধীনতা ছিল না, ছিল না লেখাপড়া করার সুযোগ। যা কিছু করার অধিকার, সবই ছিল ছেলেদের। মেয়েরাও যে লেখাপড়া শিখে কিছু করতে পারে, সে কথা কেউ ভাবতেই পারত না। ১৬ বছর বয়সে রোকেয়ার বিয়ে হলো। কয়েক বছর পরই স্বামী মারা গেলেন। এবার রোকেয়ার শুরু হলো আরেক জীবন। লেখাপড়া করার স্কুল নেই। স্বামীর নামে মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। রোকেয়া মনে করতেন, মেয়েরা পিছিয়ে থাকলে সেই সমাজের উন্নতি হতে পারে না। তিনিই প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন। সূত্র:প্রথম আলো

4451 views Answered

Related Questions

Next steps