3 Answers
বর্ষাকাল ঋতু বৈচিত্র্যের এ বাংলাদেশে গ্রীষ্মের খরতাপ ও রিক্ততায় অবসানের জন্যই শ্যাম সমারোহে বর্ষা আসে আষাঢ়, শ্রাবণ মাস নিয়ে। নিরস ও দঙ্ময় গাছপালা পল্লবিত হয়ে নতুন জীবন লাভ করে। নদী-নালা, খাল-বিলও বর্ষার পানিতে থৈ থৈ করে। প্রকৃতিতে কদম, জুঁই, চামেলি, শাপলা, পদ্মসহ নাম না জানা ফুল যেমন ফোটে, তেমনি দশদিক আমোদিত হয় আম, কাঁঠাল, জাম, আনারসের সুগন্ধে। দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেতে এক নতুন প্রাণের হিল্লোল সঞ্চারিত হয়। বর্ষার আবির্ভাব কেবল প্রকৃতির বুকে নতুন প্রাণের স্পন্দন জাগায় না, কৃষিপ্রধান বাংলাদেশের কৃষককুলের সঙ্গে বর্ষার রয়েছে সুমধুর সম্পর্ক। এ সময় কৃষকদের মধ্যে ধান রোপণের হিড়িক পড়ে যায়। এ ছাড়া এ সময়েই তারা আউশ ধান ও সোনালি আঁশ পাট ঘরে তোলে। পানিবাহিত রোগ-ব্যাধিরও ব্যাপক প্রাদুর্ভাব ঘটে। তার পরও ধান, পাট ইত্যাদি ফসলের সম্ভাবনা কৃষককুলের মনে-প্রাণে বয়ে আনে আনন্দের বার্তা। বর্ষার পানিতে লোকেরা এ সময় মাছ ধরে জীবিকা নির্বাহ করে গ্রামীণ জীবনে শ্রী-সমৃদ্ধি সচ্ছলতা এলেও শহরাঞ্চলে পানি জমে ওঠার কারণে নিম্নাঞ্চল ডুবে যায়। উপর্যুপরি বৃষ্টির কারণে মৌসুমি বেকারত্বের সৃষ্টি হয়। তাই বর্ষা এ দেশবাসীর জীবন-মৃত্যু এবং আশা-নিরাশার প্রতীক, তাদের জীবনেরই প্রতিরূপ।
বর্ষাকাল ঋতু বৈচিত্র্যের এ বাংলাদেশে গ্রীষ্মের খরতাপ ও রিক্ততায় অবসানের জন্যই শ্যাম সমারোহে বর্ষা আসে আষাঢ়, শ্রাবণ মাস নিয়ে। নিরস ও দঙ্ময় গাছপালা পল্লবিত হয়ে নতুন জীবন লাভ করে। নদী-নালা, খাল-বিলও বর্ষার পানিতে থৈ থৈ করে। প্রকৃতিতে কদম, জুঁই, চামেলি, শাপলা, পদ্মসহ নাম না জানা ফুল যেমন ফোটে, তেমনি দশদিক আমোদিত হয় আম, কাঁঠাল, জাম, আনারসের সুগন্ধে। দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেতে এক নতুন প্রাণের হিল্লোল সঞ্চারিত হয়। বর্ষার আবির্ভাব কেবল প্রকৃতির বুকে নতুন প্রাণের স্পন্দন জাগায় না, কৃষিপ্রধান বাংলাদেশের কৃষককুলের সঙ্গে বর্ষার রয়েছে সুমধুর সম্পর্ক। এ সময় কৃষকদের মধ্যে ধান রোপণের হিড়িক পড়ে যায়। এ ছাড়া এ সময়েই তারা আউশ ধান ও সোনালি আঁশ পাট ঘরে তোলে। পানিবাহিত রোগ-ব্যাধিরও ব্যাপক প্রাদুর্ভাব ঘটে। তার পরও ধান, পাট ইত্যাদি ফসলের সম্ভাবনা কৃষককুলের মনে-প্রাণে বয়ে আনে আনন্দের বার্তা। বর্ষার পানিতে লোকেরা এ সময় মাছ ধরে জীবিকা নির্বাহ করে গ্রামীণ জীবনে শ্রী-সমৃদ্ধি সচ্ছলতা এলেও শহরাঞ্চলে পানি জমে ওঠার কারণে নিম্নাঞ্চল ডুবে যায়। উপর্যুপরি বৃষ্টির কারণে মৌসুমি বেকারত্বের সৃষ্টি হয়। তাই বর্ষা এ দেশবাসীর জীবনমৃত্যু এবং আশা-নিরাশার প্রতীক, তাদের জীবনেরই প্রতিরূপ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy