প্লিজ অভিজ্ঞ ভাই রা সমস্যাগুলোর কিছু সমাধান দিন প্লিজ?

চারপাশ সম্পর্কে আমি সব দেখি শুনি কিন্তু কেমন যেন চারপাশের কিছুই আমাকে স্পর্শ করে না, আমি ও পারি না ইচ্ছা করলেও স্পর্শ করতে পারছি না, কারো হাসি কান্না আবেগ ভালো লাগা খারাপ লাগা ভয় কিছুই বুঝতে পারি না, অনুভুতি কিছুই নাই। কেউ হাসির কথা বললেও যেমন লাগে, আবার খারাপ কথা বললেও একই লাগে, দুনিয়ার কোন কিছুর প্রতিই আমার আকর্ষন নাই, খাওয়া, টিভি খেলা,গান কিছুই না কিচ্ছু না, বাইরের জগত থেকে নিজেকে আলাদা মনে হয়। কোন কিছুই মনে থাকে না, মনোযোগ শক্তি নাই, কনশাসনেস একদমই শুন্য। কোন কারন ছাড়াই মুড চেন্জ হয় ভাই, শরীর সবসময় ক্লান্ত, ঘুম ঘুম থাকেই। ফ্রেশ ঘুম হয় না। কোন কিছুই মনে থাকছে না, সবসময়ই মানসিক দুর্বলতা, শরীর ক্লান্ত থাকেই।সকল প্রকার অনুভুতি এমনকি যৌন অনুভুতি ও খুব ই কমে গেছে, মাথা ঝিম ধরে থাকে চারপাশ সম্পর্কে কোন সেন্স থাকে না, সবকিছু আমার চোখ দেখছে কিন্তু আমার ব্রেন কিছুই দেখছে না! এগুলোর কারনে নামাজটা পর্যন্ত ঠিক মতো পড়তে পারছি না!অনেকের সাথে আলোচনা করেছি কিন্তু তার বললো সাইকলিজক্যাল+হরমোনাল ইমব্যালেন্স সমস্যা এটা। এখন আমার কি করা উচিত প্লিজ দয়া করে সাজেশন দিন। এ সমস্যার কারনে আমার জীবন থেকে আড়াই বছর সময় ধ্বংস হয়ে যাচ্ছে কারন, আমি এই আড়াই বছর কি করেছি কি খেয়েছি কোথায় গিয়েছি কিছুই বোঝার ক্ষমতা পাই নি এমনকি এখনোও না, চিন্তাশক্তি, কল্পনাশক্তি একদমই নাই। একসময় কাজে প্রচন্ড আগ্রহ পেতাম, কিন্তু সমস্যাগুলোর পর থেকে সেগুলো ছিটেফোটাও নেই। **যারা এসব বিষয়ে জানেন, শুধু তারাই বলুন প্লিজ।
2471 views

1 Answers

আপনার সমস্যাটা পুরোটাই মানসিক ৷ এখানে শারীরিক কোন সমস্যা নেই ৷ তাই আপনি সাইকোলোজিস্ট এর সাথে বিষয়গুলো শেয়ার করুন ৷ আশা করি সুস্থ হবেন ৷

2471 views Answered

Related Questions

Next steps