হাত পায়ে পানি নেমে রয়েছে ৫-৬মাস এর উপর হবে-এ বিষয়ে অভিজ্ঞ ডাক্তারের নাম ও যোগাযোগ নাম্বার থাকলে দিন!?
দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস রোগে ভোগছি ৩-৫বছরের মতো।
কোনো ডাক্তার ই নিয়ন্ত্রনে আনতে পারেনি ডায়াবেটিস(টাইপ-২)
গত ৫-৬মাস ধরেই হাত পায়ে খুব বেশি পরিমানে পানি নামছে,হাত দিয়ে কোথাও ধরলে টোল পড়ে যায়,অনেকটা সময় নেয় আগের অবস্থানে ফিরে আসতে-হাত পা ঝিম ঝিম করে-অনেক বেশি ক্লান্তিকর অনুভব হয়!
ডাক্তার দেখাচ্ছি প্রতি মাসেই,ঔষধ ও খাচ্ছি।
কিন্তু ফল পাচ্ছিনা!
অভিজ্ঞরা বলবেন এই সমস্যাটি হওয়ার কারন ও তার প্রতিকার কি!
#আর এ বিষয়ে অভিজ্ঞ ভালো কনো ডাক্তার যেখানে আপনি ব্যাক্তিগত সুফল পেয়েছেন,তার যোগাযোগ নাম্বার থাকলে দয়া করে দিবেন!
ধন্যবাদ।
1 Answers
কিডনির সমস্যার কারনে এরকম হচ্ছে। কিডনি পর্যাপ্ত পানি টানতে পারছেনা তাই তা হাতে পায়ে নেমে হাত পা ফুলে যাচ্ছে। এজন্য আপনার শহরের বা এলাকার কোনো কিডনি বিশেষজ্ঞকে দেখাতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy