চুল নিয়ে আরেকবার পরামর্শ চাই?
3 Answers
চুল মোটা ও ঘন করার কিছু উপায়: ১.ক্যাস্টর ওয়েল ব্যবহার করুন ২.ডিমের সাদা অংশ লাগিয়ে ম্যাসেজ করুন ৩.প্রোটিন প্যাক বানিয়ে আধ ঘন্টা লাগিয়ে রাখুন ৪.ভিটামিন ই সমৃদ্ধ খাবার খান ৫.প্রয়োজনে রেজিস্টার্ড চিকিৎসকের সাথে যোগাযোগ করতে ভুলবেন না।
প্রাকৃতিক উপায়ে চুল ঘন করার উপায়–
তেলঃ
চুলের যত্নে সবচেয়ে বেশি উপকারী হচ্ছে তেল। তেল বলতে সাধারণত আমরা নারিকেল তেলকেই বুঝে থাকি। তবে চুল ঘন করার জন্য কিছু তেলের মিশ্রণ ব্যবহার করলে কার্যকরী ফল পাবেন।
১. আমণ্ড অয়েল ও ক্যাস্টর অয়েল
২. তিলের তেল ও সরিষার তেল
৩. অলিভ অয়েল ও ক্যাস্টর অয়েল
* রাতে ঘুমানোর আগে এই তেলের মিশ্রণ হালকা গরম করে মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করুন। চুলের প্রতিটি গোঁড়ায় যেন তেল পৌঁছায় সেজন্য একটু সময় নিয়ে দিবেন। যদি সারারাত রাখা সম্ভব না হয় তাহলে গোসলের ১ ঘণ্টা আগে চুলে তেল দিয়ে তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ বার করুন। দেখবেন ১ মাসের মধ্যেই চুল পড়া বন্ধ হয়ে চুলের পাতলা ভাব কমে আসবে।
পেঁয়াজঃ
নতুন চুল গজাতে পেঁয়াজ খুবই উপকারী। যাদের চুল পরে যাচ্ছে তারা সপ্তাহে ২-৩ বার চুলে পেঁয়াজের রস ব্যবহার করুন।
অ্যালোভেরাঃ
অ্যালোভেরা থেকে জেল বের করে নিন। ৪ চামচ মধুর সাথে মিশিয়ে চুলের প্রতিটি গোঁড়ায় লাগিয়ে নিন। চুল ঘন করার সাথে এটি আপনার চুলের আগা ফেটে যাওয়াও রোধ করবে।
ডিমঃ
ডিমে আছে প্রোটিন যা চুলের গোঁড়ায় পৌঁছে পুষ্টি যোগায় এবং চুল ঘন হতে সাহায্য করে। একটি ডিমের সাদা অংশ নিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিন। তারপর পরিষ্কার চুলে হাত অথবা ব্রাশের সাহায্যে ওপর থেকে নিচ পর্যন্ত লাগাতে হবে। তারপর একটি মোটা দাঁতের চিরুনির সাহায্যে সাবধানে চুল আঁচড়ে নিন। ২০-৩০ মিনিট রেখে নরমাল পানিতে শ্যাম্পু করে নিন।
যেদিন চুলে ডিম দিবেন সেদিন আর কন্ডিশনার দেওয়ার প্রয়োজন নেই। এভাবে সপ্তাহে ১ বার করুন।
মধুঃ
মাথার ত্বকের জন্য খুব ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে মধু। তবে চুলে ব্যবহারের ক্ষেত্রে মধু খুবই আঠালো, সেজন্য খুব অল্প পরিমাণে (৪-৫ চামচ এর বেশি না) মধু নিয়ে চুলের গোঁড়ায় ব্যবহার করুন। ১৫ মিনিট রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy